আবারও শেরপুরের নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির সভাপতি হয়েছেন সিনিয়র সাংবাদিক এমএ হাকাম হীরা। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট হাফিজুর রহমান।

২৬ ফেব্রুয়ারি শুক্রবার সমিতির ১১তম বার্ষিক সাধারণ সভায় তিন বছর মেয়াদের জন্য এ কমিটি নির্বাচন করা হয়। মধুপুর দোখালা চুনিয়া রিসোর্টে সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি জোবায়দা খাতুন। প্রথম অধিবেশনের পর দ্বিতীয় অধিবেশনে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের পক্ষে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করেন এডভোকেট সুধাংশু কালোয়ার। পরে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি রমজান আলী, সরকার গোলাম ফারুক, জোবায়দা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক, অর্থ সম্পাদক হাবিবুর রহমান ডীপু, কার্যকরী সদস্য মোকসেদুর রহমান লেবু, ডা. কিরণ দত্ত, গোপাল চন্দ্র সাহা, হাজী আব্দুর রহমান, এডভোকেট সুধাংশু কালোয়ার, ডা. আনোয়ার হোসেন, এমএ রায়হান, লুৎফর রহমান মন্ডল ও রফিকুল ইসলাম

ওইসময় কৃষিবিদ বদিউজ্জামান বাদশার পুত্র রাগিব হাসান ভাষণ, বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, কৃষিবিদ সঞ্জয় রায়সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




