ads

শনিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ

রেজাউল করিম বকুল
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ৯:৫৩ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি শনিবার দুপুরে উপজেলার ছনকান্দা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

Shamol Bangla Ads

তাতিহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুর রউফ মিয়ার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার ও পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহনেওয়াজ নোমান, বিশিষ্ট সমাজসেবক ও শিল্প উদ্যোক্তা এইচ. এম ইকবাল হোসাইন জুয়েলসহ গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, বিশিষ্ট সমাজসেবক ও শিল্প উদ্যোক্তা এইচ. এম ইকবাল হোসাইনের উদ্যোগে তাতিহাটি ইউনিয়নে পর্যায়ক্রমে ১ হাজার হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!