ads

বুধবার , ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবিশ্বাস্য জয়ে ভাষা হারিয়ে ফেলেছেন তামিম

খবর টি পড়েছেন : ২২৫
অবিশ্বাস্য জয়ে ভাষা হারিয়ে ফেলেছেন তামিম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়টা অনুমিতই ছিল। প্রত্যাশিত জয় নিয়েই দল ছেড়েছে ২২ গজ। কিন্তু যে প্রেক্ষাপট থেকে বাংলাদেশ জিতেছে তা বহুদিন মনে রাখার মতোই। সেটা অবশ্য প্রথমবারের মতো আফগানদের বিপক্ষে সফল রান তাড়ার কারণেই নয়, পরাজয়ের চোখ রাঙানি উপেক্ষা করে আফগান স্পিন সামলে মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন ধ্রুব যেভাবে বাংলাদেশকে জিতিয়েছেন সেটার বিশেষ এক কথায় অবিশ্বাস্য। অধিনায়ক তামিম ইকবাল তো ভাষা হারিয়ে ফেলেছেন জয়ের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে।

Shamol Bangla Ads

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে রশিদ-নবীদের ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আফগানদের ২১৫ রানে গুঁড়িয়ে দেওয়ার পর ব্যাটিংয়ে শুরুতেই ধসে পড়ে স্বাগতিকদের টপ অর্ডার। ২৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ৪৫ রানে দলের ষষ্ঠ ব্যাটার হিসেবে সাজঘরে ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ। ১০০ রানের মধ্যে অলআউটের আশঙ্কায় পড়েছিল দল। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, লিটন দাস, ইয়াসির আলীদের আসা-যাওয়ার মিছিল লেগে যায়।

পরে সিনিয়রদের ব্যর্থতার দায় ঘোচান মিরাজ ও আফিফ। সপ্তম উইকেটে দুজনের রেকর্ড ১৭৪ রানের অপরাজিত জুটির ওপর দাঁড়িয়ে বাংলাদেশ তুলে নেয় অসাধারণ জয়। মিরাজ ৮১ ও আফিফ ৯৩ রানে অপরাজিত থাকেন। দুজনেরই ক্যারিয়ার সেরা ইনিংস। এমন একটা জয়ের পর আনন্দে আত্মহারা অধিনায়ক তামিম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিম বলেছেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি।’ হারানোরই কথা। বাংলাদেশ যে পরিস্থিতি থেকে ম্যাচটা জিতেছে সেটা অবিশ্বাস্য। দল যে জিততে পারে এমন আত্মবিশ্বাস ছিল না তামিমেরও।

Shamol Bangla Ads

শুরুতে অমন ব্যাটিং ধসের পর কি জয়ের আত্মবিশ্বাস ছিল? জবাবে ওয়ানডে অধিনায়ক তামিমের উত্তর, ‘সত্যি বলতে না। আমি আত্মবিশ্বাসী ছিলাম না। ৪৫ রানে ৬ উইকেট নেই, এই অবস্থায় ২১৫ রান তাড়া করা খুব কঠিন। এ রকম পরিস্থিতিতে মিরাজ ও আফিফ যেভাবে খেলেছে সেটা অবিশ্বাস্য। ওদের নিয়ে আমি খুশি এবং গর্বিত। এটা মোটেও সহজ ছিল না। আফগানিস্তানের দুর্দান্ত স্পিন আক্রমণ ওরা যেভাবে সামলেছে সেটা বিস্ময়কর। আমার বিশ্বাস এবং আশা এটাই শেষ নয়, এটা ওদের জন্য মাত্র শুরু। ওদের আরো অনেক ম্যাচ জিততে হবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ মিরাজ-আফিফের ব্যাটে এলো অসাধারণ জয় পরবর্তী সংবাদ যে পরিকল্পনায় এগিয়েছিলেন মিরাজ-আফিফ