ads

মঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ক্ষতিপূরণ ছাড়াই খাল খননের ঘটনাস্থল পরিদর্শন করলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ৫:০৪ অপরাহ্ণ

শেরপুরে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী তাড়ানি এলাকায় ক্ষতিপূরণ ছাড়াই প্রভাবশালীদের খাল খননের ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

Shamol Bangla Ads

১৪ ফেব্রুয়ারি সোমবার নাগরিক সংগঠন জনউদ্যোগ শেরপুর কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলেন। ওইসময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

জনউদ্যোগের সদস্য সচিব হাকিম বাবুল জানান, কোনপ্রকার অনুমোদিত নকশা, বাজেট, পরিকল্পনা ছাড়াই টিআর-কাবিটার টাকায় স্থানীয় প্রভাবশালীরা মনগড়াভাবে নালিতাবাড়ীর কালাকুমা বৈশাখী বাজার থেকে তাড়ানি গ্রামের ভোগাই নদী পর্যন্ত ৬/৭ ফুট গভীর এবং অন্তত: ১৫ ফুট প্রশস্ত করে প্রায় ৩ কিলোমিটার খাল খনন করছেন। স্থানীয় অদিবাসীদের রেকর্ডিয় সম্পত্তির ওপর দিয়ে এ খাল খননন করা হলেও তাদেরকে কোন ধরনের ক্ষতিপূরণও দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তারা।

Shamol Bangla Ads

এতে ওই এলাকার ১৩টি গারো পরিবারসহ নিম্নআয়ের শতাধিক পরিবার দারুণ ক্ষতির মুখে পড়েছেন। ওই ঘটনায় তারা ক্ষতিপূরণ ও প্রতিকার দাবি করে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগও করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!