ads

সোমবার , ১৪ ফেব্রুয়ারি ২০২২ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আশরাফ আলী চারু’র বই প্রকাশ

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৪, ২০২২ ১:০৩ অপরাহ্ণ

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আশরাফ আলী চারু’র শিশুকিশোর গল্পের বই ‘অচিনপুরের গল্পের ঝুলি’ প্রকাশ হয়েছে। বইটি প্রকাশ করেছে পশ্চিম বাংলা’র কাঁচড়াপাড়ার বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান ‘সৃষ্টি প্রকাশনী’। বইটির পরিবেশক ভারতে ‘সৃষ্টি বইমহল কলকাতা’ ও বাংলাদেশে ‘মাহির প্রকাশন’।
জানা যায়, চমৎকার ওই বইটির প্রকাশক কথাব্য শুভ জিৎ। প্রচ্ছদ করেছেন অনিন্দিতা দাস ও অলংকরণ করেছে শিশুশিল্পী অদিতি সুর।

Shamol Bangla Ads

বইটিতে ছোটবড় মোট ১৬টি গল্প রয়েছে। প্রতিটি গল্পেই রয়েছে শিক্ষনীয় বিষয়বস্তু। গল্পগুলো বাংলাদেশের জাতীয় দৈনিকসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ হয়েছিল। বইটির উল্লেখযোগ্য গল্পগুলো হলো- ভূতের রাজা কাকতাড়ুয়া, অচিনপুর, শরতের রাতে বাদুড় ভূত, শিক্ষিত ভূত, কাজীর বিচার, পাওনা, আস্ফালন ও গুইসাপ ও কুমির ছানা। বইটি শিশুকিশোর পাঠকদের পাশাপাশি সকল বয়সী পাঠকের সুখপাঠ্য হবে বলে বিশ্বাস।

Need Ads
error: কপি হবে না!