ads

বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাণীনগরে গৃহবধুকে হত্যার অভিযোগে মামলা দায়ের

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৯, ২০১৪ ৫:১২ অপরাহ্ণ
রাণীনগরে গৃহবধুকে  হত্যার অভিযোগে মামলা দায়ের

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী,শ্বশুড়,শ্বাশুড়ী সহ ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
থানাপুলিশ জানায়, উপজেলার কাশিমপুর শাহানা পাড়া গ্রামের খোকা শাহানার ছেলে সান্টু শাহানা ৪ বছর আগে একই এলাকার সর্বরামপুর গ্রামের আহাদ আলী মন্ডলের মেয়ে সুমি আক্তার (২০) এর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই ছোট খাটো বিষয় নিয়ে মাঝে মধ্যেই সুমির উপর স্বামী সান্টু শারীরিক নির্যাতন করতো। এর মধ্যে বেশ কয়েকবার শালিস দরবার করে মিমাংসাও করা হয়। এরই জের ধরে ৮ জানুয়ারী বুধবার বিকেলে স্বামী সান্টু (৩২),ও সুমির শ্বশুড়,শ্বাশুড়রি সহযোগিতায় শ্বাসরোধ করে হত্যা করেছে মর্মে অভিযোগ এনে বুধবার রাতে সুমির পিতা আহাদ আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ রাতেই লাশ উদ্ধার করে বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছেন। এব্যপারে রাণীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, সুমির বাবা বাদী হয়ে ৪ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে পরিবারের সবাই পলাতক রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!