ads

বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১০, ২০২২ ২:০১ অপরাহ্ণ

শেরপুরে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ৯ ফেব্রুয়ারি বুধবার রাতে সদর উপজেলার চৈতনখিলা বটতলা বাজার ও শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হচ্ছে সদর উপজেলার চৈতনখিলা এলাকার মো. নায়েব আলীর ছেলে মো. ফালু মিয়া (৩৭) ও শ্রীবরদী উপজেলার উত্তর খরিয়া গ্রামের মো. আবুল হাসেমের ছেলে মো. মাজহারুল ইসলাম (৩২)। বৃহস্পতিবার সকালে মাদক আইনের পৃথক দুটি মামলায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানাসহ র‌্যাব সদস্যরা শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চৈতনখিলা বটতলা এলাকায় অভিযান অভিযান চালায়। ওইসময় সাড়ে ৩ কেজি গাঁজা, মাদক বিক্রির সাড়ে ৫ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী ফালু মিয়াকে আটক করে র‌্যাব। তার বিরুদ্ধে আরও ৪টি মাদক মামলা রয়েছে।

Shamol Bangla Ads

অন্যদিকে একইদিন রাত সোয়া ৯টার দিকে শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের ইন্দিলপুর এলাকায় অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মাজাহারুল ইসলামকে গ্রেফতার করে র‌্যাব।

এ ব্যাপারে র‌্যাব-১৪ সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। ওই ঘটনায় ২ জনের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে সদর ও শ্রীবরদী থানায় মাদক আইনের পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!