ads

সোমবার , ৭ ফেব্রুয়ারি ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনা দুর্নীতিবাজকে প্রশ্রয় দেন না ॥ জামালপুরে মতিয়া চৌধুরী

মো. শাহ জামাল, জামালপুর
ফেব্রুয়ারি ৭, ২০২২ ৭:১৫ অপরাহ্ণ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিবাজকে প্রশ্রয়ও দেন না, তিনি নিজেও দুর্নীতি করেন না। শেখ হাসিনার হাতে যে দুর্নীতিবাজ ধরা পড়েছে, তাকেই মাশুল দিতে হয়েছে। তাই শেখ হাসিনা আপনার-আমার তথা আওয়ামী লীগের অহংকার। তিনি ৭ ফেব্রুয়ারি দুপুরে জামালপুরের মেলান্দহ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি দেশি-বিদেশি স্বাধীনতা বিরোধী শক্তির অপতৎপরতাকে ঘৃণাভরে ধিক্কার দিয়ে বলেন, শত বাধা বিপত্তিতেও শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগের দেশ আর এখনকার বাংলাদেশ এক নয়। জনগণের সেবা এখন হাতের মুঠোয়। বিভিন্ন ভাতাদি এবং লেনদেন এখন ঘরে বসেই মোবাইলে পাচ্ছে।

হাসিনার উল্লেখযোগ্য উন্নয়নের মধ্যে বঙ্গবন্ধু টানেল হবে পৃথিবীর আর্শ্চযের একটি। আওয়ামী লীগ আছে বলেই জনগণের উপর আস্থা রেখে শেখ হাসিনা উজ্জীবিত হচ্ছেন। আওয়ামী লীগ উপরে আল্লাহর প্রতি ভরসা রেখে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

Shamol Bangla Ads

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ও শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি, জেলা আ’লীগের সভাপতি এড. বাকিবিল্লাহ, সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, মেয়র আলহাজ শফিক জাহেদী রবিন প্রমুখ। অনুষ্ঠান শেষে মোহাম্মদ আলী জিন্নাহকে সভাপতি এবং মো. জিন্নাহকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!