ads

সোমবার , ৩১ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

খবর টি পড়েছেন : ২৯৯
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

Shamol Bangla Ads

সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ২০১৯ সালের পর এ বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। মোট ৩৬ হাজার আক্রান্ত হয়েছে। তার মধ্যে ২৩ হাজারই রাজধানী ঢাকায়। আর চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে ১৩৬ জন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আক্রান্তদের ৬০ শতাংশ নারী এবং ৪০ শতাংশ পুরুষ। ডেঙ্গু প্রতিরোধে সবার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে সিটি করপোরেশনকে মশক নিধনে আরও জোর দেওয়া, প্রচার-প্রচারণা এবং মানুষকে সচেতন করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

Shamol Bangla Ads

আনোয়ারুল ইসলাম আরও জানান, বিমানবন্দর এলাকায় সপ্তাহে সাত দিনই মশক নিধনের নির্দেশনা দেওয়া হয়েছে। ফিগার মেশিনে স্প্রে করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১০ ডিসেম্বরের পর বিএনপিকে লালকার্ড দেখানো হবে: মন্ত্রী… পরবর্তী সংবাদ ১৫ নভেম্বর থেকে অফিস সময় ৯টা-৪টা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads