ads

রবিবার , ২৩ জানুয়ারি ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইপিএলের নিলামে ৯ বাংলাদেশি

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২২ ২:৩০ অপরাহ্ণ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্জাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশিদের অংশগ্রহণ সবসময়ই কম। বিগত ১৪টি আসরে মাত্র ৬ জন বাংলাদেশি অংশ নিয়েছে। এর মধ্যে নিয়মিত খেলে যাচ্ছেন কেবল সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

Shamol Bangla Ads

বাকিদের মধ্যে মোহাম্মদ আশরাফুল (মুম্বাই ইন্ডিয়ান্স), মাশরাফি বিন মর্তুজা (কলকাতা নাইট রাইডার্স), আবদুর রাজ্জাক (ব্যাঙ্গালুরু) ও তামিম ইকবাল (পুনে ওয়ারিয়র্স)। তারা দলগুলোর হয়ে মাত্র একটি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। আর তামিম মাঠে নামােই কোনো সুযোগ পাননি।

তবে আইপিএলের আসন্ন ১৫তম আসরের নিলামের জন্য বাংলাদেশ থেকে ৯ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন। তারা হলেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ ও শেখ মেহেদী হাসান।

Shamol Bangla Ads

জানা যায়, আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। এবার মোট ১০টি দল অংশ নিচ্ছে। ফলে একাধিক বাংলাদেশি খেলোয়াড় দল পাবেন বলে আশা করছেন সমর্থকরা।

Need Ads
error: কপি হবে না!