ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া হক্কোননুর দরবার শরীফের ৯৫ তম ৩ দিন ব্যাপী ওরশ শরীফ সম্পূর্ন হয়েছে। ওরশে দেশী বিদেশী হাজার হাজার ভক্ত নারী-পুরুষ বাদ্যযন্ত্র শহকারে অংশ গ্রহন করেন। ৩ দিনের এ অনুষ্ঠানে শরীয়াত ও মারফত নিয়ে ভক্তরা ব্যাপক আলোচনা করেন। দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মঞ্জিল মোর্শেদ পাপ মুক্তির জন্য মোনাজাত পরিচালনা করেন। ওরশের পার্শ্ববর্তি মাঠে মেলা বসে। মেলায় বিভিন্ন জিনিস পত্রের স্টল শোভা পায়।




