ads

বুধবার , ১২ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সওজের ৪ প্রকল্পের উদ্বোধন করলেন শেখ হাসিনা

খবর টি পড়েছেন : ১৮৯
সওজের ৪ প্রকল্পের উদ্বোধন করলেন শেখ হাসিনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রকল্পের আওতায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নবনির্মিত চারটি প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২ জানুয়ারি বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওইসব প্রকল্প উদ্বোধন করেন তিনি।

Shamol Bangla Ads

সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় নবনির্মিত প্রকল্প ৪টি হলো- ঢাকা এয়ারপোর্ট মহাসড়কে শহিদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পথচারী আন্ডারপাস, সিলেট শহর বাইপাস-গ্যারিসন লিংক ৪ মহাসড়ক, বালুখালী (কক্সবাজার)-ঘুনধুম (বান্দরবান) সীমান্ত সংযোগ সড়ক এবং রাঙ্গামাটি জেলার নানিয়ারচর চেংগী নদীর উপর ৫০০ মিটার দীর্ঘ সেতু।

প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং চিফ মেজর জেনারেল ইবনে ফজল শায়েকুজ্জামানসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা।

Shamol Bangla Ads

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। প্রকল্পের স্পট থেকে সরকারি কর্মকর্তা ও উপকারভোগীরাও অনলাইনে যুক্ত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ হাসিনা মানেই সমৃদ্ধ বাংলাদেশ : প্রাণিসম্পদমন্ত্রী পরবর্তী সংবাদ চিত্রশিল্পী মাহমুদুল হক আর নেই

সর্বশেষ - উন্নয়ন-অগ্রগতি

Shamol Bangla Ads