ads

বুধবার , ১২ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চিত্রশিল্পী মাহমুদুল হক আর নেই

খবর টি পড়েছেন : ১৭০
চিত্রশিল্পী মাহমুদুল হক আর নেই
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বিশিষ্ট চিত্রশিল্পী মাহমুদুল হক (ইন্না লিল্লাহি….রাজিউন)। ১১ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাহমুদুল হকের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক মোস্তাফিজুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বুধবার বেলা ১১টায় চারুকলায় আনা হবে এই চিত্রশিল্পীর মরদেহ। তারপর তাকে বাগেরহাটের রামপালে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।

Shamol Bangla Ads

জানা যায়, মাহমুদুল হকের জন্ম ১৯৪৫ সালে রামপালের শ্রীফলতলা গ্রামে। তিনি ১৯৪৮ সালে তৎকালীন সরকারি চারু ও কারুকলা কলেজ (এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) থেকে বিএফএ এবং পরে জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয় এমএফএ ডিগ্রি লাভ করেন। এ ছাড়া তিনি ছাপচিত্রের ওপরে জাপান থেকে দুই বছরের উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

মাহমুদুল হক ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ২০১০ সালে তিনি অবসর গ্রহণ করেন। তিনি ছাপচিত্র বিভাগের প্রধান, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে এবং পরে জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

Shamol Bangla Ads

দেশে বিদেশে শিল্পী মাহমুদুল হকের শিল্পকর্মের ৩৯টি একক এবং অনেক যৌথ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। তিনি ২০১৯ সালে জাপানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অর্ডার অব দ্য রাইজিং সান লাভ করেন। এ ছাড়া জাপানের সুচিউরা সিটি শ্রেষ্ঠ চিত্রকলা পুরস্কার, ১৯৯২ সালে ১০ম জাতীয় শিল্পকলা প্রদর্শনীতে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার’, ১৯৯৩, ১৯৯৫ ও ১৯৯৭ সালে টানা তিনবার এশীয় দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনীতে সম্মানসূচক পুরস্কার, কুয়েত আন্তর্জাতিক দ্বিবার্ষিক প্রদর্শনীতে দ্বিতীয় পুরস্কার, এস এম সুলতান ফাউন্ডেশনের ‘সুলতান পদক’সহ দেশে বিদেশে অনেক পদক ও পুরস্কার পেয়েছেন তিনি।

দেশে জাতীয় চিত্রশালা, জাতীয় জাদুঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগ্রাহক এবং বিদেশের অনেক চিত্রশালায় তার শিল্পকর্ম সংগৃহীত হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সওজের ৪ প্রকল্পের উদ্বোধন করলেন শেখ হাসিনা পরবর্তী সংবাদ জামালপুরে আ. লীগ নেতা-ইউপি চেয়ারম্যানের মৃত্যু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads