ads

বুধবার , ২৯ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রিয়ালে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন এমবাপে

খবর টি পড়েছেন : ২০৮
রিয়ালে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন এমবাপে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দীর্ঘদিন ধরেই ফরাসি তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদে আসা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। স্বয়ং এমবাপেও রিয়ালে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন নিজের মুখেই। তবে এবার উল্টে গেলেন তিনি। জানালেন, ছাড়তে চান না পিএসজি।

Shamol Bangla Ads

সিএনএন’কে দেওয়া এক সাক্ষাতকারে এমবাপে বলেন, ‘আমি জানুয়ারিতে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছি না। জানুয়ারিতে এটা হবে না। পিএসজিতে আমি সত্যিই অনেক সুখে আছি। পিএসজির খেলোয়াড় হিসেবে আমি এই মৌসুম পুরোটা শেষ করব। পিএসজিকে সবগুলো শিরোপা জেতাতে আমি আমার সবটুকু উজাড় করে দিব।’

ফেব্রুয়ারিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব ১৬’তে মুখোমুখি হবে পিএসজি এবং রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচ নিয়ে বেশ উত্তেজিত এমবাপে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে তিনি বলেন, ‘আমার সামনে এখন একটাই লক্ষ্য পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা। আমার মনে হয় এটা পিএসজির সমর্থকদের অধিকার। আমি এই মৌসুমে সবকিছু জিততে চাই।’

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুয়েতকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় যুবাদের পরবর্তী সংবাদ স্বস্তি নিয়ে প্রথম দিন শেষ করল বাংলাদেশ