ads

রবিবার , ১৯ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইপিএলে নতুন দলে মেন্টর হিসেবে যোগ দিলেন গম্ভীর

খবর টি পড়েছেন : ২০০
আইপিএলে নতুন দলে মেন্টর হিসেবে যোগ দিলেন গম্ভীর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গৌতম গম্ভীর মানেই কলকাতা নাইট রাইডার্স দল। এখন পর্যন্ত দলটির সবচেয়ে সফল অধিনায়ক তিনি। দুবার শিরোপা এনে দিয়েছেন শাহরুখ খানকে।

Shamol Bangla Ads

আর সেই গম্ভীরই যোগ দিয়েছেন আইপিএলের নতুন দল লখনউয়ে। আইপিএল-২০২২ আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে লখনউ। দলটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জিম্বাবুয়ের কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ার।

এবার গৌতম গম্ভীরকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে তারা। শনিবার ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে আইপিএলের দুবারের শিরোপাজয়ী এই অধিনায়ককে মেন্টর হিসেবে ঘোষণা করা হয়েছে।

Shamol Bangla Ads

গম্ভীরের নিয়োগ নিশ্চিত করেছেন লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জিব গোয়েঙ্কাও। তিনি বলেন, ‘আমরা গম্ভীরকে মেন্টর হিসেবে নিয়েছি।’

নতুন এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত গম্ভীরও। তবে কেকেআরের প্রসঙ্গ টানতে ভুলননি তিনি।

ভারতীয় দলের সাবেক ওপেনার বলেন, ‘সঞ্জীব গোয়েঙ্কা এবং আরপিএসজি গ্রুপকে অসংখ্য ধন্যবাদ আমাকে নতুন ভূমিকায় উপস্থাপন করার জন্য। আমার মধ্যে এখনও জয়ের ক্ষুধা বেঁচে রয়েছে। শুধু সাজঘরের জন্য নয়, গোটা উত্তরপ্রদেশের জন্য লড়াই করব। কেকেআরের হয়ে দুবার আইপিএল জেতার স্বাদ এখনও আমাকে তৃপ্তি দেয়।

উল্লেখ্য, কলকাতাকে নেতৃত্ব দিয়ে ২০১২ ও ২০১৪ সালে কাপ জেতান গম্ভীর। কলকাতায় খেলার আগে এবং পরে দিল্লি দলের হয়ে খেলেছেন। ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে সর্বশেষ গম্ভীরকে দেখা গিয়েছিল। এর পর আইপিএলে কোনো দলের সঙ্গে দেখা যায়নি তাকে।

অবসরের পর ভারতের রাজনীতির মাঠেও ছক্কা হাঁকাচ্ছেন গম্ভীর। বর্তমানে পূর্ব দিল্লির বিজেপির সংসদ সদস্য। আইপিএলে ১৫৪ ম্যাচ খেলে ৪২১৭ রান করেছেন গম্ভীর। যেখানে ৩৬টি হাফসেঞ্চুরি রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাফে ভারতকে হারাল বাংলাদেশ পরবর্তী সংবাদ শেরপুরে ৬টি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন