ads

মঙ্গলবার , ১৪ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নোয়াখালীর সেই নারী নির্যাতন মামলায় সব আসামির ১০ বছরের কারাদণ্ড

খবর টি পড়েছেন : ৫৫৩
নোয়াখালীর সেই নারী নির্যাতন মামলায় সব আসামির ১০ বছরের কারাদণ্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এক নারীকে (৩৭) ‘বিবস্ত্র করে’ নির্যাতনের মামলায় ১৩ আসামির সবাইকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (জেলা জজ) জয়নাল আবদিন এ রায় ঘোষণা করেন।

Shamol Bangla Ads

জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাত নয়টার দিকে বেগমগঞ্জ উপজেলার দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ওরফে দেলুসহ ১৪-১৫ জনের একদল দুর্বৃত্ত জোর করে ওই নারীর ঘরে ঢোকেন। তারা ঘরে থাকা নারী ও তার স্বামীকে মারধর, নারীকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা এবং পুরো ঘটনার ভিডিও চিত্র ধারণ করেন। এর ৩২ দিন পর অভিযুক্ত ব্যক্তিরা ভিডিওটি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেন।

ভুক্তভোগী নারী বাদী হয়ে ২০২০ সালের ৪ অক্টোবর দেলোয়ার বাহিনীর নয়জন সদস্যের নাম উল্লেখ করে বেগমগঞ্জ থানায় মামলা করেন। ঘটনার তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি তদন্তে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ওরফে দেলুসহ ১৪ জনের বিরুদ্ধে এতে জড়িত থাকার প্রমাণ পায়, যাদের মধ্যে এজাহারনামীয় আসামি আট, আর এজাহারবর্হিভূত আসামি ছয়।

Shamol Bangla Ads

আদালত সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ এই মামলায় অভিযুক্ত আসামিদের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় মোয়াজ্জেম হোসেন নামে এক আসামিকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে : কৃষিমন্ত্রী পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফিরিয়ে আনতে সরকারের চেষ্টা অব্যাহত :…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads