শেরপুরে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বছরব্যাপী বাঙালির নানা কৃষ্টি-কালচার ও ঋতুভিত্তিক অনুষ্ঠান আয়োজনের অংশ হিসেবে নবান্ন উৎসব পালিত হয়েছে।

১২ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘করোনার বিরুদ্ধে শিল্প-একটি সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন’ এ শ্লোগানকে সামনে রেখে ওই উৎসব পালিত হয়। নবান্ন উৎসবে আবৃত্তি, সঙ্গীত ও মনোজ্ঞ নৃত্যের আয়োজন করা হয়।
নবান্ন উৎসবে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। জেলা কালচারাল অফিসার মো. আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌসসহ জেলা শিল্পকলা একাডেমির সদস্য ও বিভিন্ন বিভাগের প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা শিল্পকলার নিয়মিত শিল্পীগণ ও প্রশিক্ষণার্থীগণ নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশন করেন।




