ads

মঙ্গলবার , ২৩ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জানুয়ারিতে বিপিএল, অংশ নেবে ৬ দল

খবর টি পড়েছেন : ২৫৮
জানুয়ারিতে বিপিএল, অংশ নেবে ৬ দল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। এবারের আসরে অংশ নেবে ছয়টি দল। বিপিএলের জন্য এক মাসের চেয়ে বেশি সময় ফাঁকা না থাকায় অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়াতে পারছে না বিসিবি।

Shamol Bangla Ads

ফ্র্যাঞ্চাইজিদের জন্য বিসিবি যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাতে বিপিএল আয়োজনের তারিখ ধরা হয়েছে ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি। আগ্রহী ফ্র্যাঞ্চাইজিরা আবেদন করতে পারবে ৫ ডিসেম্বর পর্যন্ত।

বিসিবির শীর্ষস্থানীয় বোর্ড পরিচালক জালাল ইউনুস বলেন, ‘আমরা তো অবশ্যই বিপিএল করব। অষ্টম সংস্করণের জন্য ফাঁকা জায়গা আগেই জানিয়ে দেওয়া হয়েছে- ২২ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি। ইতোমধ্যে এক্সপ্রেশন অব ইন্টারেস্টের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।’
বিপিএলের সর্বশেষ আসরে ৭টি দল থাকলেও এবার থাকবে ৬টি দল। কারণ ব্যাখ্যা করে জালাল বলেন, ‘আগ্রহী ফ্র্যাঞ্চাইজিরা আবেদন করতে পারবে। ছয়টা ফ্র্যাঞ্চাইজির জন্য আমরা চেয়েছি। আমাদেরও ইচ্ছা ছিল ছয়টির বেশি ফ্র্যাঞ্চাইজি রাখার। কিন্তু বেশি নিতে পারছি না- আমাদের ব্যস্ত আন্তর্জাতিক সূচি আছে। এবার এটা সম্ভব নয়।’

Shamol Bangla Ads

তিনি আরও জানিয়েছেন, করোনা পরিস্থিতির আর অবনতি না হলে এবার একাধিক ভেন্যুতে আয়োজন করা হবে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটি। তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি এখন ভালো। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ একটি ভেন্যুতে হয়েছিল। পরিস্থিতি ভালো থাকলে দুটি বা তিনটি ভেন্যু রাখতে পারি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেষ বলে বাংলাদেশের হার পরবর্তী সংবাদ নেতৃত্ব আমার রক্তে: নারী দলের অধিনায়ক জ্যোতি