ads

রবিবার , ৭ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বার্সেলোনাকে জিততে দিলো না সেল্টা ভিগো

খবর টি পড়েছেন : ১৪৪
বার্সেলোনাকে জিততে দিলো না সেল্টা ভিগো
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বার্সেলোনার সর্বশেষ ফল দেখে হয়তো জাভির কপালে চিন্তার ভাঁজটা আরো একটু বাড়বে। লা লিগায় সবশেষ সবগুলো ম্যাচে জয়হীন কাতালানরা। এরপর আবার পয়েন্ট হারাতে হয়েছে সেল্টা ভিগোর মতো ছোট দলের কাছে। তিন গোলে এগিয়ে থেকেও যে বার্সেলোনা ম্যাচ জিততে পারেনি দলটির সঙ্গে।

Shamol Bangla Ads

শনিবার ৬ (নভেম্বর) সেল্টা ভিগোর মাঠে আতিথেয়তা নেয় বার্সেলোনা। শুরু থেকেই নিজেদের শক্তির দাপট দেখাতে শুরু করে কাতালানরা। ম্যাচের প্রথমার্ধে কাতালানদের হয়ে তিন গোল করেন আনসু ফাতি, সেহি বুসকেতস ও মেমফিস।বিরতির পর বার্সেলোনা আক্রমণ হেনেও গোল সংখ্যা বাড়াতে পারেনি। বরং সেল্টা ভিগো ফাঁকে ফাঁকে আক্রমণ গড়ে সফল হয়েছে। তিন গোল শোধ দিয়ে অতিথিদের তারা জিততে দেয়নি।

এর ফলে ১২ ম্যাচে চার জয়, পাচ ড্র ‍ও তিন হার নিয়ে ৯ স্থানে আছে বার্সেলোনা। তবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদ রায়ো ভাইয়েকানোর বিরুদ্ধে ২-১ গোলে জিতে লা-লিগার শীর্ষ স্থানে পৌঁছে গেছে।

Shamol Bangla Ads

প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধের খেলায় নিজেদের জাত চেনাতে শুরৃ করে বার্সেলোনা। ৩৪ মিনিটের মধ্যে তিন গোলে এগিয়ে যায় তারা। তবে এ সময়ের মধ্যে সেল্টা ভিগো এগিয়ে যেতে পারতো। যদি কিনা আসপাশের শর্টটি লক্ষ্যভ্রষ্ট না হতো।

তবে বিরতির পর বরং সেল্টা ভিগো ফাঁকে ফাঁকে আক্রমণ গড়ে সফল হয়েছে। ৫২ মিনিটে লাগো আসপাশ জোরালো শটে ব্যবধান প্রথম গোল শোধ দেন। ৭৪ মিনিটে স্কোরলাইন ৩-২ করে। ফ্রান্কো সার্ভির ক্রসে নলিতো হেডে গোলকিপার তের স্টেগেনকে পরাস্ত করেন। যোগ করা সময়ের ৬ মিনিটে আসপাশ জাভি গালানের অ্যাসিস্টে অ্যাশপাস বক্সের বাইরে থেকে জোরালো শটের মাধ্যমে তৃতীয় গোল শোধ দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ পরবর্তী সংবাদ তিন ভিন্ন পদে জনবল নেবে বিকেএসপি