ads

শুক্রবার , ৫ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে ফিরলেন বাংলাদেশের ক্রিকেটাররা

খবর টি পড়েছেন : ১৫৮
দেশে ফিরলেন বাংলাদেশের ক্রিকেটাররা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ক্রিকেটারদের বহনকারী বিমান। যদিও দুই ধাপে দেশে ফিরবেন ক্রিকেটাররা। শুরুতে দেশে এসেছেন শরিফুল ইসলাম, নাইম শেখ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আফিফ হোসেন ও শামীম পাটোয়ারী। বিসিবি চিকিৎসক ও মিডিয়া ম্যানেজারও আছেন একই ফ্লাইটে। রাত ১১টায় ফেরার কথা আছে সৌম্য সরকার নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসেনের।

Shamol Bangla Ads

প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের কাছে হার দিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করে বাংলাদেশ। পরে ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে কোনমতে সুপার টুয়েলভে জায়গা করে নেন মাহমুদউল্লাহরা।

যদিও সুপার টুয়েলভে একটিও ম্যাচে জয়ের মুখ দেখেনি বাংলাদেশে। গ্রুপের পাঁচটি ম্যাচেই হারের স্বাদ পায় টাইগাররা। শেষ ম্যাচে অজিদের বিপক্ষেও পাত্তা পায় নি বাংলাদেশ। একরাশ লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় মুশফিকদের।

Shamol Bangla Ads

মাহমুদউল্লাহ-মুশফিকরা দলের সঙ্গে না ফেরায় শুক্রবার ঢাকায় পা রাখবেন ১০ ক্রিকেটার। ইনজুরিতে ছিটকে পড়ায় আগেই দেশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এ ছাড়া সাকিব আল হাসান পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। সংযুক্ত আরব আমিরাতেই ছুটি কাটাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ এবং লিটন কুমার দাস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশ নারী দলের অধিনায়ক হলেন শেরপুরের কৃতি সন্তান… পরবর্তী সংবাদ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ