ads

রবিবার , ৩১ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হ্যামস্ট্রিংয়ের চোটে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন সাকিব

খবর টি পড়েছেন : ১৬০
হ্যামস্ট্রিংয়ের চোটে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন সাকিব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

হ্যামস্ট্রিংয়ের চোটে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে সাকিব আল হাসানের। চোট থেকে সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগবে সাকিবের।

Shamol Bangla Ads

জানা গেছে, গত শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার। সেই ম্যাচে ফিল্ডিংয়ের সময় পাওয়া চোট নিয়েই বোলিং-ব্যাটিং করেন সাকিব। ব্যাটিংয়ে তিন নাম্বার পজিশন থেকে উঠে আসেন ওপেনিংয়ে। ম্যাচ শেষে তিন দিনের পর্যবেক্ষণে থাকার কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই চোটেই শেষ পর্যন্ত বিশ্বকাপই শেষ হয়ে গেল এই অলরাউন্ডারের।

দুবাইয়ে খেলা দেখতে আসা বিসিবি পরিচালক আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সাকিবের বিকল্প হিসেবে এখন পর্যন্ত কাউকে নেওয়ার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি। পরের ম্যাচগুলোতে সাকিবের জায়গায় দেখা যেতে পারে নাসুম আহমেদকে।

Shamol Bangla Ads

টানা তিন ম্যাচ হেরে সেমিফাইনালের স্বপ্ন এরই মধ্যে শেষ হয়ে গেছে বাংলাদেশের! সুপার টুয়েলভে আর দুটি ম্যাচ বাকি আছে মাহমুদউল্লাহর দলের। আগামী মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা ও বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। স্বাভাবিকভাবে এই দুই ম্যাচে দেখা যাবে না এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সফল পারফরমার সাকিবকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্ত্রী-শাশুড়িসহ ক্রিকেটার নাসিরের জামিন পরবর্তী সংবাদ কোণঠাসা ভারত যেভাবে সেমিফাইনালে যেতে পারে