ads

শনিবার , ৩০ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফিল্ডিং ভালো করতে সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়তে বললেন মাশরাফি

খবর টি পড়েছেন : ১৭১
ফিল্ডিং ভালো করতে সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়তে বললেন মাশরাফি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এই বিশ্বকাপে ৬ ম্যাচে ১২ বার ক্যাচ মিস করেছেন খেলোয়াড়রা। এতে বাকি সবার মতো ফিল্ডিংয়ের এই দশা দেখে হতাশ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। তাই ফিল্ডিংয়ে ভালো করার জন্য খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়তে বললেন মাশরাফি। শুক্রবার ইউটিউবে লাইভে এসে এসব বিষয়ে কথা বলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

Shamol Bangla Ads

তামিম বলেন, ‘ক্যাচ মিস খেলার অংশ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর জন্য যদি আমরা নিয়মিত ম্যাচ হারা শুরু করি, তাহলে সেটা ঠিক না। গত দুই বছরে ফিল্ডিংয়ের জন্য আমরা সব সংস্করণ মিলিয়ে অনেক ম্যাচ হেরেছি। আমরা ফিল্ডিংয়ে অনেক ভালো একটা দল হতে পারি, সে যোগ্যতা আমাদের আছে। কিন্তু এখন আমরা পারছি না, ফলে ম্যাচ হারছি।’

তবে দলের অনুশীলনে কোনো ঘাটতি নেই বলে দাবি করেন তামিম, ‘অনুশীলনে কিন্তু সবাই অনেক পরিশ্রম করে। ফিল্ডিং, ক্যাচিংসবকিছু নিয়েই কাজ করা হয়। কিন্তু ম্যাচে কোনো কারণে সেটা কাজে আসছে না। ম্যাচে দলের সেরা ফিল্ডাররা যদি ক্যাচ মিস করে, তাহলে তো কিছু বলার থাকে না।’

Shamol Bangla Ads

এই বিষয়ে মাশরাফি ফিল্ডিং কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘দেখুন, ২০১৯ বিশ্বকাপে আমি ভালো পারফর্ম করতে পারিনি। ফলে, আমাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আমি বিষয়টাকে খুব পেশাদারির সঙ্গেই নিয়েছি। নিজেকে প্রমাণ না করতে পারলে আপনাকে সরিয়ে দেওয়া হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুই বছর ধরে ফিল্ডিং এমন হওয়া সত্ত্বেও ফিল্ডিং কোচ রায়ান কুক দলের সঙ্গে আছে এবং এর প্রমাণ আমরা আজকেও পেয়েছি।’

ফিল্ডিংয়ে কীভাবে ভালো করা যায় সে বিষয়ে টোটকাও দেন মাশরাফি। তিনি বলেন, ‘আমাদের সবাইকে আরেকটু সাহসী হতে হবে। ফিল্ডিংটা হচ্ছে অনেক সাহসী একটা ব্যাপার। আর সত্যি বলতে, আমার কাছে মনে হয় বর্তমান প্রেক্ষাপটে, যেকোনো টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত সব খেলোয়াড়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করা উচিত। আমি এটা আমার সময়ে করতে পারিনি, তাই হয়তো বলা ঠিক না। কিন্তু বিসিবি থেকে কঠোর নিয়ম করা উচিত এ বিষয়ে। কারণ, যে চাপগুলো আসে, এগুলো সম্পূর্ণভাবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আসে। আজকাল খুব বাজেভাবে ক্রিকেটারদের আক্রমণ করা হয়। যদি ক্রিকেটাররা সেটা সহ্য করতে পারত, তখন ভিন্ন হিসাব হতো। কিন্তু এখন তো ক্রিকেটাররা এগুলো নিতে পারছে না। ফলে, এটা করা উচিত।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ টানা তিন হারে বাংলাদেশের ‘বিদায়’ পরবর্তী সংবাদ বাটলারের ব্যাটে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো ইংল্যান্ড