ads

শুক্রবার , ২৯ অক্টোবর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা ফুটবল লীগে চকপাঠক ক্রীড়াচক্রকে হারিয়ে মোহাম্মদ আলী ক্লাব ফাইনালে

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ২৯, ২০২১ ৫:২২ অপরাহ্ণ

শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ জেলা ফুটবল লীগের ফাইনালে ওঠেছে মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাব। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ২৯ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে হারিয়েছে চকপাঠক ক্রীড়াচক্রকে।

Shamol Bangla Ads

খেলার ২ মিনিটের মাথায় প্রতিপক্ষের ডি-বক্রের ভেতর ডান প্রান্ত দিয়ে ওড়ে আসা বলে আক্রমণভাগের খেলোয়াড় সোহেল রানার মাথা ছুঁয়ানো বল জালে জড়ালে উল্লাসে মেতে ওঠে মোহাম্মদ আলীর খেলোয়াড়রা। গোল খেয়ে পিছিয়ে পড়লেও হাল না ছেড়ে আক্রমণে ওঠে আসে চকপাঠক ক্রীড়াচক্র। দুই দলের আক্রমনাত্মক খেলায় খেলাটি জমজমাট হয়ে ওঠে। একপর্যায়ে ৩৭ মিনিটে চকপাঠক ক্রীড়াচক্রের ফরোয়ার্ড রতন ইসলাম রানা গোল করলে ১-১ গোলের সমতায় খেলা এগিয়ে চলে। প্রথমার্ধে আর কোন দলই গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে চকপাঠক ক্রীড়াচক্রের খেলোয়াড়রা দম হারালে খেলার ৬৩ মিনিট ও ইনজুরি টাইমে আক্রমণভাগের খেলোয়াড় মো. রাকীব পর পর দুই গোল করলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাব। আগামী ৬ নবেম্বর রাইজিং স্পোর্টিং ক্লাব বনাম মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাবের মধ্যে জেলা ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Shamol Bangla Ads

ডিএফএ কর্মকর্তারা জানান, ফাইনালের চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি ও প্রাইজমানি প্রদান করা হবে। এছাড়া লীগের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, সেরা গোলকিপার ও ফাইনালের সেরা খেলোয়াড়কে ম্যান অব দি ফাইনাল পুরষ্কার এবং একটি দলকে ‘ফেয়ার প্লে’ ট্রফি প্রদান করা হবে। বঙ্গবন্ধু গোল্ডকাপ শেরপুর জেলা ফুটবল লীগের এবারের খেলায় জেলার ১৬টি ক্লাব/সংস্থার দল ৪টি গ্রুপে ভাগ হয়ে লীগভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করে। লীগের স্পন্সর হয়েছে জেএন্ডএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আবেদীন হাসপাতাল।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads