ads

বুধবার , ২০ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসি জাদুতে পিএসজির রোমাঞ্চকর জয়

খবর টি পড়েছেন : ২৫৫
মেসি জাদুতে পিএসজির রোমাঞ্চকর জয়
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পিএসজির মাঠে এসে রাজেন বলস্পোর্ট লাইপজিগ রীতিমতো চোখরাঙানিই দিচ্ছিল স্বাগতিকদের। তবে লিওনেল মেসির জোড়া গোলে জার্মান ক্লাব লাইপজিগকে ৩-২ গোলে হারালো পিএসজি। ১৯ অক্টোবর মঙ্গলবার রাতে পার্ক দি প্রিন্সেসে বল নিয়ন্ত্রণে রেখে পিএসজি শুরুর দিকে প্রথমে গোল করে এগিয়ে যায়। ৯ মিনিটে ড্রাক্সলারের এসিস্টে এমবাপ্পে লক্ষ্যভেদ করে স্কোরলাইন ১-০ করেন।

Shamol Bangla Ads

পিছিয়ে থেকে লাইপজিগ গোল শোধ দেয়ার চেষ্টা করতে থাকে। দুবার সুযোগ পেয়ে লক্ষ্যভেদ করতে পারেনি। ২৬ ও ২৭ মিনিটে তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দেন গোলকিপার নাভাস ও ডিফেন্ডাররা। তবে ২৮ মিনিটে ঠিকই ম্যাচে সমতা নিয়ে আসে জার্মান ক্লাবটি। অ্যান্জেলিনোর ক্রসে আন্দ্রে সিলভা গোলকিপার নাভাসকে পরাস্ত করতে ভুল করেননি।

১-১ স্কোরলাইন রেখে দু’দল বিরতিতে গেছে। সেখান থেকে ফিরে লাইপজিগ ব্যবধান বাড়িয়ে নেয়। ৫৭ মিনিটে আবারও এসিস্টের ভূমিকায় অ্যান্জেলিনো। ওই মিডফিল্ডারের ক্রসে মুকিয়েলে দারুণ ভলিতে লক্ষ্যভেদ করে লাইপজিগকে এগিয়ে নেন।

Shamol Bangla Ads

৬৭ মিনিটে পিএসজি ম্যাচে সমতায় ফেরে। এমবাপ্পের সহযোগিতায় লিওনেল মেসি আলতো টোকায় গোল করে দলকে স্বস্তি এনে দেন। ৭৩ মিনিটে এমবাপ্পেকে ফাউল করেন এক ডিফেন্ডার। পেনাল্টি থেকে মেসি গোল করে দলকে এগিয়ে নেন। আর ওই গোলেই শেষ পর্যন্ত পিএসজির ৩ পয়েন্ট নিশ্চিত হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ওমানকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ পরবর্তী সংবাদ শেরপুর জেলা ফুটবল লীগে চকপাঠক ক্রীড়াচক্র ৪-২ গোলে…