ads

সোমবার , ১৮ অক্টোবর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা ফুটবল লীগ ॥ শেষ ৫ মিনিটের ঝলকে শ্রীবরদীকে হারাল কুসুমকলি

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ১৮, ২০২১ ৮:০৬ অপরাহ্ণ

শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ জেলা ফুটবল লীগে ১৮ অক্টোবর সোমবারের খেলায় রাজু-সোহাগের শেষ ৫ মিনিটের ঝলকে শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থাকে ৩-৫ গোলে হারিয়ে জয় পেয়েছে কুসুমকলি স্পোর্টিং ক্লাব। লীগের প্রথম হ্যাট্রিকও হয়েছে এ ম্যাচে। কুসুমকলির মিডফিল্ডার রাজু আহমেদ খেলার ১০, ৩৯ ও ৮৫ মিনিটে পর পর ৩ গোল করে হ্যাট্রিক পূর্ণ করেছেন।

Shamol Bangla Ads

খেলা শুরুর ২ মিনিটের মাথায় কুসুমকলির ডি-বক্সের ভেতর এক ডিফেন্ডারের হাতে বল লাগলে রেফারি শফিউল্লাহ হ্যান্ডবলের বাঁশি বাজান। পেনাল্টিতে গোল করেন শ্রীবরদীর লেফট উইংগার অনির্বান ম্রং। এর ৮ মিনিট পর একইভাবে ডি-বক্সের ভেতর শ্রীবরদীর এক ডিফেন্ডারের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান।

পেনাল্টিতে গোলকিপারকে ডজ দিয়ে বল জালে প্রবেশ করিয়ে গোলের খাতা খুলেন হ্যাট্রিকম্যান কুসুমকলির রাজু। খেলার ৩৯ মিনিটে রাজু আরেকটি ফিল্ড গোল করে দলকে এগিয়ে নেন। কিন্তু ৪২ মিনিটের মাথায় শ্রীবরদীর রাইট উইংগার গোল করলে ২-২ গোলের সমতায় বিরতিতে যায় দুই দল।

Shamol Bangla Ads

বিরতি থেকে ফিরে আক্রমণ-পাল্টা আক্রমণে দু’দলের খেলার বেশ জমে ওঠে। একপর্যায়ে ৬৭ মিনিটে শ্রীবরদীর লেফট উইংগার অনির্বান ম্রং নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করলে তারা এগিয়ে যায়। দলের লিড ধরে রেখে শ্রীবরদীর খেলোয়াড়রা নিজেদের পায়ে বল রেখে জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলে। কিন্তু খেলার ধারার বিপরীতে ৮৫ মিনিটে একটি পাল্টা আক্রমণ থেকে কুমুসকলির রাজু নিজের তৃতীয় গোল করে হ্যাট্রিক পূর্ণ করলে খেলায় ৩-৩ গোলে সমতা ফিরে আসে।

একপর্যায়ে আচমকা দু’টি আক্রমন থেকে ৮৯ ও ৯০ মিনিটে কুসুমকলির সোহাগ পর পর দু’টি গোল করলে ৫-৩ গোলের জয় পায় কুসুমকলি স্পোর্টিং ক্লাব। অনেকটা নিশ্চিত জয় হাতছাড়া হওয়ায় একরাশ হতাশা নিয়ে মাথা নিচু করে মাঠ ছাড়ে শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবলাররা।

ডিএফএ কর্মকর্তারা জানান, গত ১৬ অক্টোবর থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ শেরপুর জেলা ফুটবল লীগের খেলা। এবারের জেলা ফুটবল লীগে ১৬টি ক্লাব/সংস্থার দল ৪টি গ্রুপে ভাগ হয়ে লীগভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। লীগের স্পন্সর হয়েছে জেএন্ডএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আবেদীন হাসপাতাল।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads