ads

শনিবার , ১৬ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলকাতাকে উড়িয়ে আইপিএল শিরোপা চেন্নাইয়ের

খবর টি পড়েছেন : ১৭৫
কলকাতাকে উড়িয়ে আইপিএল শিরোপা চেন্নাইয়ের
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএলে এটা তাদের চতুর্থ শিরোপা। ১৫ অক্টোবর শুক্রবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৯৩ রানের লড়াকু সংগ্রহ দাড় করে। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানের বেশি করতে পারেনি সাকিবদের কলকাতা। ২৭ রানের জয়ে আইপিএলের চতুর্থ শিরোপা ঘরে তোলে চেন্নাই। আর তৃতীয় শিরোপা জেতা থেকে বঞ্চিত হয় কলকাতা।

Shamol Bangla Ads

ব্যাটিং ও বোলিং দুই দিকেই ব্যর্থ হয়েছেন কলকাতার বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে প্রথম বলেই এলবিডাব্লিউর ফাঁদে পড়েন তিনি। আর বল হাতেও খেয়েছেন বেদল পিটুনি। ৩ ওভার বল করে উইকেটশূন্য থেকে ৩৩ রান খরচ করেছেন এ বাঁহাতি।

এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা। শুরুতে কিছুটা রয়েসয়ে খেললেও পরে ঝড় তুলেন চেন্নাই সুপার কিংস ব্যাটসম্যানরা। বিশেষত দক্ষিণ আফ্রিকার তারকা ফাফ ডু প্লেসিস। ৭ চার ও ৩ ছক্কায় ৫৯ বলে ৮৬ রান করেন তিনি। অবশ্য ইনিংসের তৃতীয় ওভারে সাজঘরে ফিরতে পারতেন তিনি। সাকিব আল হাসানের বলের লাইন মিস করেছিলেন তিনি। কিন্তু স্টাম্পিং করার জন্য বল হাতেই রাখতে পারেননি কলকাতার উইকেটরক্ষক দিনেশ কার্তিক। শেষ অবধি ডু প্লেসিসই হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। ৩ ছক্কায় রবিন উথাপ্পার ১৫ বলে ৩১ ও ২০ বলে মঈন আলীর ৩৭ রানের ঝড়ো ইনিংসে ১৯২ রানের সংগ্রহ পায় চেন্নাই। কলকাতার পক্ষে ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন সুনীল নারিন। ৩ ওভারে ৩৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব।

Shamol Bangla Ads

চেন্নাইকে জবাব দিতে নেমে শুরুটা ভালোই হয়েছিল কলকাতার। ওপেনার শুভমন গিল কিছুটা ধীরে খেললেও ভেঙ্কাটেশ আয়ার ছিলেন দুর্দান্ত। ৫ চার ও ৩ ছক্কায় ৩২ বলে ৫০ রান করে আউট হন আয়ার। তার বিদায়ে ভাঙে ৯১ রানের উদ্বোধনী জুটি। এর মধ্যে একবার আউট হয়েছিলেন গিল। তবে রাইডু ক্যাচ নেওয়ার আগেই বল ডেড হওয়ায় বেঁচে যান তিনি।

৪৩ বলে ৫১ রান করে ফেরেন গিল। তার বিদায়ের পরই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে কলকাতার ইনিংস। দুই ওপেনারের পর সর্বোচ্চ ২০ রান আসে দশ নম্বরে ব্যাট করতে নামা শিভাম মাভির ব্যাট থেকে। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ১৬৫ রান করে কলকাতা।

কে কোন পুরস্কার পেল

ফাইনালের সেরা খেলোয়াড়:

দুবাইয়ে আজ কলকাতার বোলারদের তুলোধোনা করেছেন প্রোটিয়া তারকা ফ্যাফ ডুপ্লেসি। ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৯ বলে ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলেছেন। তার ইনিংসে ভর করে ১৯২ রানের বড় সংগ্রহ পায় চেন্নাই। এই ইনিংসের সুবাদে ফাইনালের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই প্রোটিয়া তারকা ব্যাটার।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়:

এবার টুর্নামেন্ট সেরার তকমা উঠেছে বোলারদের পারফরম্যান্স বিবেচনায়। ৩২টি উইকেট নিয়ে টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার জেতেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হার্শাল প্যাটেল।

অরেঞ্জ ক্যাপ:

১৬ ম্যাচে সর্বোচ্চ ৬৩৫ রান করে অরেঞ্জ ক্যাপ মাথায় তুলেছেন চেন্নাই সুপার কিংসের তরুণ ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। ১টি সেঞ্চুরি ও ৪টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন এই ওপেনার।

পার্পল ক্যাপ:

টুর্নামেন্টের সেরা হওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি উইকেট (৩২) নিয়ে পার্পল ক্যাপ মাথায় তুলেছেন আরসিবির হার্শাল প্যাটেল।

এমার্জিং প্লেয়ার:

হার্শালের মতোই আরো ২ অর্জন চেন্নাইয়ের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ের। সর্বোচ্চ ৬৩৫ রান করে টুর্নামেন্টের সেরা উঠতি ক্রিকেটারের পুরস্কার জেতেন রুতুরাজ গায়কোয়াড়।

ফেয়ার প্লে এওয়ার্ড:

আইপিএল ২০২১-এর ফেয়ার প্লে পুরস্কার জিতেছে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হারল বাংলাদেশ পরবর্তী সংবাদ মাঠে নামার আগেই বাংলাদেশকে হুমকি দিল স্কটল্যান্ড