ads

সোমবার , ১১ অক্টোবর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মুজিব শতবর্ষ জেলা দাবা লীগের পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ১১, ২০২১ ১২:১৬ পূর্বাহ্ণ

শেরপুরে মুজিব শতবর্ষ জেলা দাবা লীগের পুরষ্কার বিতরণ করা হয়েছে। ১০ অক্টোবর রবিবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা দাবা লীগের চ্যাম্পিয়ন শেরপুর চেস কমিউনিটির খেলোয়াড়দের হাতে পুরস্কারের ট্রফি, মেডেল, সনদপত্র ও ৫ হাজার টাকা প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক এমপি। একইসাথে শেরপুর চেস কমিউনিটির ১ নং বোর্ডের দাবাড়ু আব্দুর রউফ আজিজের হাতে দাবা লীগের সেরা খেলোয়াড়ের ট্রফিও তুলে দেওয়া হয়।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে জেলা দাবা লীগ সুষ্ঠুভাবে আয়োজনে সহায়তা করায় পৃষ্ঠপোষক পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী এবং স্পন্সর আবেদীন হাসপাতালের কর্ণধার জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাদুজ্জামান সাদীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সদর উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল-মামুন, নবাগত উপজেল নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, স্পন্সর আবেদীন হাসপাতালের কর্ণধার সাদুজ্জামান সাদী, ডিএসএ দাবা উপ-কমিটির সভাপতি জাকির হোসেন বাবুল প্রমুখ।

Shamol Bangla Ads

ডিএসএ দাবা উপ-কমিটির সম্পাদক ও জেলা দাবা লীগ পরিচালনা কমিটির সমন্বয়কারী হাকিম বাবুল জানান, শেরপুর জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় মুজিব শতবর্ষ জেলা দাবা লীগ। এতে ৮টি ক্লাব/সংস্থার দল রাউন্ড রবীন লীগ ভিত্তিতে খেলায় অংশগ্রহণ করে।

গত ২০-২৩ সেপ্টেম্বর পর্যন্ত শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তন ভেন্যুতে জেলা দাবা লীগের খেলাগুলো অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ ১৩ ম্যাচ পয়েন্টের সাথে ২৫ গেম পয়েন্ট নিয়ে শেরপুর চেস কমিউনিটি দল জেলার প্রথম দাবা লীগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় শেরপুর জেলা দাবা লীগের স্পন্সর হয়েছিলো জেএন্ডএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আবেদীন হাসপাতাল।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads