ads

সোমবার , ৪ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাবরের মামলার রায় ১২ অক্টোবর

খবর টি পড়েছেন : ১৫৮
বাবরের মামলার রায় ১২ অক্টোবর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের রায় ১২ অক্টোবর মঙ্গলবার। ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম সেদিন ওই মামলার রায় ঘোষণা করবেন। ৪ অক্টোবর সোমবার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক ওই মামলার রায়ের এইদিন ঠিক করে দেন।

Shamol Bangla Ads

জানা গেছে, বিএনপি নেতা বাবরকে যুক্তিতর্ক শুনানির জন্য এদিন কারাগারে থাকা আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। গত ২১ সেপ্টেম্বর আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন বাবর। তবে তার পক্ষে কোনো সাফাই সাক্ষী ছিল না।

তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ২৮ মে যৌথবাহিনীর হাতে আটক হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা থানায় তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলাটি করে দুদক। তদন্ত শেষে ওই বছরের ১৬ জুলাই দুদকের উপসহকারী পরিচালক রূপক কুমার সাহা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বাবরের বিরুদ্ধে ৭ কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়।

Shamol Bangla Ads

সেখানে বলা হয়, বাবর দুদকে ৬ কোটি ৭৭ লাখ ৩১ হাজার ৩১২ টাকার সম্পদের হিসাব দাখিল করেছিলেন। প্রাইম ব্যাংক এবং এইচএসবিসি ব্যাংক দুটি এফডিআরে ৬ কোটি ৭৯ লাখ ৪৯ হাজার ২১৮ টাকা এবং বাড়ি নির্মাণ বাবদ ২৬ লাখ ৪২ হাজার ৬৭৮ টাকার তথ্য তিনি গোপন করেছেন।

উল্লেখ্য, ২০০৪ সালের গ্রেনেড হামলা এবং একই বছর ধরা পড়ে ১০ট্রাক অস্ত্র মামলার রায়ে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মৃত্যুদণ্ডের রায় এসেছে আদালতে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইসলামপুরে বজ্রপাতে দাদা-নাতিসহ ৩ জনের মৃত্যু পরবর্তী সংবাদ জামালপুরে পিতাকে হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads