ads

সোমবার , ৪ অক্টোবর ২০২১ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে পিতাকে হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন

মো. শাহ জামাল, জামালপুর - ফটো কার্ড
অক্টোবর ৪, ২০২১ ২:২৩ অপরাহ্ণ

জামালপুরে পিতাকে হত্যার দায়ে শাহিনুর রহমান নামে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ৩ অক্টোবর রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন ওই রায় ঘোষণা করেন। ওইসময় শাহিনুর রহমানকে আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

Shamol Bangla Ads

রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্ম্মল কান্তি ভদ্র জানান, ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জের খড়মা খানপাড়া এলাকায় পারিবারিক কলহের একপর্যায়ে পিতা আবু সাঈদকে কোদাল দিয়ে কুপিয়ে আহত করে শাহিনুর। গুরুতর আহত আবু সাঈদকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে তার মৃত্যু হয়। ওই ঘটনায় নিহতের মেয়ে কালনী আক্তার বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। কিছুদিন পলাতক থাকার পর শাহিনুর ২০১৭ সালের ১০ ডিসেম্বর আত্মসমর্পন করেন।

এদিকে, মামলার ২৫ জনের মধ্যে ১৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানী শেষে আদালত তার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে।

Need Ads