ads

রবিবার , ৩ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামপুরে বজ্রপাতে দাদা-নাতিসহ ৩ জনের মৃত্যু

খবর টি পড়েছেন : ১৮৪
ইসলামপুরে বজ্রপাতে দাদা-নাতিসহ ৩ জনের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে দাদা-নাতিসহ ৩ জনের মৃত্যু হয়েছে। ৩ অক্টোবর রবিবার দুপুরে উপজেলার চরগোয়ালিনী ইউপির পূর্ব কান্দারচর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুন্দর আলী (৬৫) ও তার নাতি রফিক মিয়া (১৪) এবং মোফাজ্জল হোসেনের ছেলে মোশাররফ (৪৬)।

Shamol Bangla Ads

জানা যায়, রবিবার দুপুরে বাড়ির পাশে কৃষি কাজ করছিলেন সুন্দর আলী ও তার নাতি রফিক মিয়া। এমন সময় হঠাৎ করে বৃষ্টি নামে। এক পর্যায়ে বজ্রপাতে হলে ঘটনাস্থলেই মারা যান সুন্দর আলী। এ সময় গুরুতর আহত হয় রফিক মিয়া এবং মোশারফ। স্থানীয়রা গুরুতর আহত দুজনকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রফিক মিয়াকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য মোশারফকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পথিমধ্যে মোশারফ মারা যান।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামিমা নাসরিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠক পরবর্তী সংবাদ বাবরের মামলার রায় ১২ অক্টোবর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads