ads

সোমবার , ৩০ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দীঘি এবার হিন্দি গানের মডেল

খবর টি পড়েছেন : ১৬০
দীঘি এবার হিন্দি গানের মডেল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঢাকাই ছবিতে শিশুশিল্পী হিসেবে দারুণ জনপ্রিয়তা পাওয়া সেই প্রার্থনা ফারদিন দীঘি বড় হয়েছেন। তিনি আর ছোট্টটি নেই। রুপালি পর্দায় নায়িকা রূপে হাজির হয়েছেন তিনি। যদিও নায়িকা চরিত্রে অভিনয় করে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি এই অভিনেত্রী।
এবার সেই দীঘিকে নিয়ে জানা গেল, চমকপ্রদ এক খবর। একটি হিন্দি গানের ভিডিওতে মডেল হয়েছেন দীঘি। গানটি প্রকাশিত হবে ভারতের বিখ্যাত প্রতিষ্ঠান টি সিরিজের ব্যানারে।

Shamol Bangla Ads

গানের শিরোনাম ‘হোটো পে নাম তেরা’। সুদীপ কুমার দীপের লেখা গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ন্যানসি ও প্রেম। গত ২৭ আগস্ট এর ভিডিও নির্মিত হয়েছে মানিকগঞ্জের ফিল্ম ভ্যালিতে। ভিডিওর নির্মাতা ইভান মনোয়ার। ভিডিওতে দীঘির বিপরীতে মডেল হয়েছেন ফারহান খান রিও।

জানা গেছে, শুটিং ও সম্পাদনা শেষে চলতি বছরই গানটি প্রকাশ পাবে। হিন্দির পাশাপাশি বাংলা ভাষায়ও গানটি মুক্তি পাবে দেশের একটি ইউটিউব চ্যানেলে।

Shamol Bangla Ads

হিন্দি গানের মিউজিক ভিডিওতে মডেল হতে পেরে উচ্ছ্বসিত দীঘি। বললেন, ‘এটা আমার জন্য এটা নতুন অভিজ্ঞতা। ন্যানসি আপা তো আমার প্রিয় শিল্পী। তার প্রথম হিন্দি গানে মডেল হয়ে ভালো লাগছে। তা ছাড়া এত বড় প্রতিষ্ঠান থেকে গানটি প্রকাশিত হবে, এটাও আনন্দের ব্যাপার।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ পরীমণির জামিন আবেদন, শুনানি ১৩ সেপ্টেম্বর পরবর্তী সংবাদ তৃতীয় স্বামীকে প্রকাশ্যে আনলেন ন্যান্সি