ads

মঙ্গলবার , ৩১ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তৃতীয় স্বামীকে প্রকাশ্যে আনলেন ন্যান্সি

খবর টি পড়েছেন : ১৭৩
তৃতীয় স্বামীকে প্রকাশ্যে আনলেন ন্যান্সি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দ্বিতীয়বার বিয়ে বিচ্ছেদের পর আবারও বিয়ে করার ঘোষণা দিলেও কাকে বিয়ে করছেন তা জানাননি কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। শুধু বলেন, আসছে সেপ্টেম্বরে আয়োজন করে জানাবেন বরের নাম, পরিচিত করাবেন সবার সঙ্গে। কিন্তু ন্যান্সি আয়োজন করে জানানোর আগেই জানা যায় তার বর কে। পরে অবশ্য ন্যান্সি নিজেই তার হবু বর সম্পর্কে বিস্তারিত জানান গণমাধ্যমে। শুধু তাই নয়, নিজের ফেসবুক ওয়ালে বরের একটি ছবিও পোস্ট করেন। পোস্ট করেছেন বরের আগের ঘরের বাচ্চাদের নিয়ে ছবিও।

Shamol Bangla Ads

এর আগেও গত ২৬ আগস্ট ফেসবুকে একটি ছবি পোস্ট করেন ন্যান্সি। ছবিতে বর-বধুর সাজে থাকলেও মুখ দেখানো হয়নি। ইমোজি দিয়ে ছবির মুখ ঢেকে পোস্ট করেন ন্যান্সি। ৩০ আগস্ট সোমবার তৃতীয় স্বামীর সঙ্গে যুগল ছবি পোস্ট করেছেন ওই গায়িকা। ক্যাপশনে লিখেন, ‘আমি হাজার কথার মালা গেঁথে / চেয়ে আছি শুধু তোমারই পথে/ জানি আমার কাছেই তুমি এখনই আসছো/ তুমি তো এখন আমারই কথা ভাবছো।’

দ্বিতীয় স্বামী জায়েদের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার একমাসের মাথায় জানা যায় ন্যান্সি আবারও বিয়ে করছেন। নিজেই জানান তার তৃতীয় বিয়ের বিষয়টি। কিন্তু পাত্র কে হচ্ছেন এটা নিয়ে নাটকীয়তা করেন কিছুদিন, রাখেন রহস্যও।

Shamol Bangla Ads

ন্যান্সি এবার বিয়ে করছেন গীতিকার মোহসিন মেহেদীকে। অডিও ও ইউটিউব চ্যানেল অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) তিনি। তাদের বিয়ের বিষয়টি একেবারেই পারিবারিকভাবে বলে জানান ন্যান্সি। আর বিয়েতে মধ্যস্থতা করছেন অনুপম মিউজিকের সিইও আনোয়ার হোসেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দীঘি এবার হিন্দি গানের মডেল পরবর্তী সংবাদ হলিউডে নতুন পরিচয়ে দীপিকা