ads

রবিবার , ২২ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পরীমণির জামিন আবেদন, শুনানি ১৩ সেপ্টেম্বর

খবর টি পড়েছেন : ১৮০
পরীমণির জামিন আবেদন, শুনানি ১৩ সেপ্টেম্বর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণির জামিন আবেদন করা হয়েছে। ২২ আগস্ট রবিবার সকাল ১০টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পরীমণির আইনজীবী মুজিবুর রহমান ওই আবেদন করেন।

Shamol Bangla Ads

আইনজীবী মুজিবুর জানান, সকালে আদালতে পরীমণির জামিন আবেদন করা হলে বিচারক কে এম ইমরুল কায়েস আগামী ১৩ সেপ্টেম্বর জামিন শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

এদিকে, মাদক মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চিত্রনায়িকা পরীমণিকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা।

Shamol Bangla Ads

আটক রাখার আবেদনে পরিদর্শক কাজী গোলাম মোস্তফা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফা রিমান্ডে পরীমণি ‘গুরুত্বপূর্ণ’ তথ্য দিয়েছেন। তাই এ আসামিকে কারাগারে আটক রাখা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে পালাতে পারেন।
এর আগে গত ৪ আগস্ট প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। র‌্যাব বাদী হয়ে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘টাইগার থ্রি’ ছবির শুটিং শুরু রাশিয়ায় পরবর্তী সংবাদ দীঘি এবার হিন্দি গানের মডেল

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads