ads

শনিবার , ২১ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টি-২০ বিশ্বকাপ ট্রফির ভার্চুয়াল ভ্রমণ

খবর টি পড়েছেন : ২৪৬
টি-২০ বিশ্বকাপ ট্রফির ভার্চুয়াল ভ্রমণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে বসবে টি-২০ বিশ্বকাপের সপ্তম আসর। তার আগে ২ মাস ভার্চ্যুয়ালি সফর করবে টি-২০ বিশ্বকাপের ট্রফি।

Shamol Bangla Ads

সাধারণত টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী দেশে ট্রফি নিয়ে যাওয়া হয়। করোনাভাইরাসের কারণে এটি সম্ভব হচ্ছে না। তাই ভার্চ্যুয়ালি সফর করবে টি-২০ বিশ্বকাপের ট্রফি। এটি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গতকাল টি-২০ বিশ্বকাপ ট্রফির ভার্চ্যুয়াল সফরটি শুরু করেন গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজে অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েট।

বার্মিংহামের বিখ্যাত কবি ক্যাসি বেইলির লিখিত একটি কবিতা পাঠ করে ট্রফির সফর শুরু করেন ব্র্যাথওয়েট।

Shamol Bangla Ads

তিনি বলেন, এ ট্রফি আমাকে সেই নাটকীয় রাতের স্মৃতি মনে করিয়ে দেয়। যেটি আমার জীবনের শ্রেষ্ঠ রাত ছিল। এ বিশেষ সফরের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। সমর্থকরা এটিকে (বিশ্বকাপ ট্রফি) এমন জায়গায় নিয়ে যাবে যেখানে এটি কখনো যায়নি।

হতে পারে আইফেল টাওয়ার বা তাজমহলে। আমি ব্যক্তিগতভাবে খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি সে মুহূর্ত দেখার জন্য, যখন সমর্থকদের মাঝে ট্রফি নিয়ে উত্তেজনা ছড়াবে এবং এ ব্যাপারে তারা সবাইকে ট্রফিটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করবে।

টি-২০ বিশ্বকাপের ফেসবুক ও ইন্সটাগ্রাম পেইজে ত্রিমাত্রিক ‘অগমেন্টেড রিয়্যালিটি’ ফিল্টার থাকবে।সেই ফিল্টারের মাধ্যমে টি-২০ বিশ্বকাপের ট্রফির সফরটি দেখতে পারবেন ক্রিকেটপ্রেমিরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাফের প্রথম দিনেই মাঠে নামবে জামাল ভূঁইয়ারা পরবর্তী সংবাদ ডি মারিয়া-এমবাপ্পে নৈপুণ্য : নিজেদের প্রথম ৩ ম্যাচেই…