ads

সোমবার , ৯ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২ লজ্জার রেকর্ড নিয়ে হারল অস্ট্রেলিয়া

খবর টি পড়েছেন : ১৬১
২ লজ্জার রেকর্ড নিয়ে হারল অস্ট্রেলিয়া
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

টানা তিন জয়ে সিরিজ পকেটে। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো ফরম্যাটে প্রথম সিরিজ জয়। চতুর্থ ম্যাচে এসে হোঁচট। পঞ্চমে সুর বেঁধে আবারও হোক জয়গান, এটুকুই ছিল দিনের প্রার্থনা। শেষ ম্যাচে জয় না পেলে বাংলাদেশের ইতিহাস গড়া সিরিজে যেন দাগ পড়ে যাবে।
দাগ পড়তে দিল না মাহমুদউল্লাহ বাহিনী। রীতিমতো ধসিয়ে দিল অস্ট্রেলিয়াকে। বাংলাদেশের ছোড়া ৮ উইকেটে ১২৩ রানের টার্গেট পূরণ করতে গিয়ে অস্ট্রেলিয়া গুটিয়ে গেল মাত্র ৬২ রানে! এমন ব্যাটিং বিপর্যয়ে আর কখনও পড়েছে কি অস্ট্রেলিয়া। এক ভয়ানক দুঃস্বপ্ন নিয়েই রাতের উড়োজাহাজে উড়বে অসিরা।

Shamol Bangla Ads

পঞ্চম টি-টোয়েন্টিতে এই হারে দুই লজ্জার রেকর্ড নিয়ে দেশে ফিরবে অস্ট্রেলিয়া। প্রথমটি হলো – নিজেদের টি-টোয়েন্টির ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জায় পড়ল অস্ট্রেলিয়া। দ্বিতীয়টি হলো – শুধু টি-টোয়েন্টিই নয়; যে কোনো ফরম্যাটে নিজেদের ইতিহাসে সবচেয়ে দ্রুত সময়ে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। আজ মাত্র ১৩.৪ ওভারে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়ার ইনিংস। এর আগে সবচেয়ে কম সময়ে আউটের রেকর্ডটি ছিল ১৪.৩ ওভারের।
আজ ১২৩ রানের তাড়ায় ব্যাট করতে নেমে প্রথম ৫১ রানেই ৫ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। সাকিবের স্পিন আর সাইফউদ্দিনের পেসে ধরাশায়ী ম্যাথিউ ওয়েডের দল। মাত্র ১৩.৪ ওভারেই গুটিয়ে যাওয়ায় মোস্তাফিজের ডেথ ওভার ফেস করতে হয়নি অসিদের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের রেকর্ড জয় পরবর্তী সংবাদ বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা : অধিনায়ক টম…