ads

শনিবার , ৩১ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টিকা নিয়েও করোনায় আক্রান্ত মোস্তফা সরয়ার ফারুকী

খবর টি পড়েছেন : ১৪২
টিকা নিয়েও করোনায় আক্রান্ত মোস্তফা সরয়ার ফারুকী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গোটা দেশের পাশাপাশি করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সাংস্কৃতিক অঙ্গনেও। শোবিজ তারকাদের অনেকেই প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকালের দুঃসংবাদ ছিল, করোনায় আক্রান্ত অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

Shamol Bangla Ads

এবার জানা গেছে, এই মহামারিতে আক্রান্ত হয়েছেন দেশের নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ৩১ জুলাই শনিবার ফারুকী নিজেই ফেসবুকে এক পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন।

ফারুকী লিখেছেন, ‘সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে মেনে চলার পরও আমি পজিটিভ। তাই দয়া করে সবাই নিজের যত্ন নিন এবং মনোবল দৃঢ় রাখুন।’

Shamol Bangla Ads

নিজের শারীরিক অবস্থা বা আইসোলেশনে থেকে কোথায় চিকিৎসা নিচ্ছেন সে বিষয়ে কিছুই জানাননি ফারুকী। অবশ্য করোনা টিকাও নিয়েছেন ফারুকী। এরপরও আক্রান্ত হলেন।

৪দিন আগে টিকা নেয়া প্রসঙ্গে এক স্ট্যাটাসে ফারুকী লিখেছিলেন, ওকে, এটা ঠিক যে আমি টিকা নিচ্ছি! তবেএকটা কথা বলতে চাই, টিকা নেয়া মানেই কিন্তু আপনি নিরাপদ তা না! ডাবল ডোজ টিকা নিয়ে মাসের পর মাস পার করার পরও আমার পরিচিত অনেকেই গত কয়দিনে করোনা পজিটিভ। স্বাস্থ্য বিধি মেনে চলেন! ঘরে থাকেন! আর অবসরে লেডিজ অ্যান্ড জেন্টলমেন দেখতে পারেন!’

উল্লেখ্য, চলতি মাসেই ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত প্রথম ওয়েব ফিল্ম ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অভিনেত্রী প্রসূন আজাদের বিয়ে হলো মসজিদে পরবর্তী সংবাদ বাংলাদেশেই সঙ্গী খুঁজছেন ‘পাখি’