ads

শনিবার , ৩১ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অভিনেত্রী প্রসূন আজাদের বিয়ে হলো মসজিদে

খবর টি পড়েছেন : ১৭৩
অভিনেত্রী প্রসূন আজাদের বিয়ে হলো মসজিদে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী প্রসূন আজাদ। ৩০ জুলাই শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে বর ফারহান গাফফারের সঙ্গে তাদের নিজেদের বাড়ির এলাকার মসজিদে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রসূনের পরিবার। করোনার কারণে খুব অল্প পরিসরের আয়োজনে বিয়ে সম্পন্ন হয়। তবে ২ পরিবারের সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

প্রসূনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, করোনার কারণে বিয়েতে তেমন কোনো আয়োজন রাখা হয়নি। লকডাউনে কাজী অফিসও বন্ধ। তাই পাত্রী বাসায় আর বর পক্ষ মসজিদে গিয়ে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করা হয়।

প্রসূন আজদের বর ফারহান গাফফার একজন ব্যবসায়ী। প্রসূন জানান, তাদের মধ্যে দীর্ঘ দিনের বন্ধুত্ব ছিল ২৩ জুলাই তাদের বিয়ের কথা ছিল। কিন্তু করোনা এবং বিশেষ কারণে সে দিন বিয়ে হয়নি তার। অবশেষে বিয়ে হয়েছে। প্রসূন বলেন, ‘আমাদের বিয়ের পর্বটা শেষ হয়েছে। বাঙালি রীতি অনুযায়ী বিয়ে অন্যান্য আনুষ্ঠানিকতা এখনও চলছে। সবাই দোয়া করবেন। আমরা যেন সুখী হতে পারি।’

Shamol Bangla Ads

বিয়ের পর আপাতত হানিমুন যেতে না পারলেও করোনা পরিস্থিতি ভালো হলে দেশের ভেতর পার্বত্য কোনো এলাকায় হানিমুন পর্ব সারতে চান বলে সমকালকে জানান অভিনেত্রী। এর আগে প্রসূন জানিয়েছিলেন, তার বিয়েতে হলুদের আয়োজন করবেন না তিনি। তবে অবশেষে পরিবারের সবার চাপে সে কথা রাখতে পারেননি। গায়ে হলুদের অনুষ্ঠান করতে হয়েছে। তবে সেটা স্বাস্থ্যবিধি মেনে। খুবই অল্প পরিসরে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফের বড় পর্দায় শাহরুখ-কাজল পরবর্তী সংবাদ টিকা নিয়েও করোনায় আক্রান্ত মোস্তফা সরয়ার ফারুকী