ads

বৃহস্পতিবার , ২৯ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফের বড় পর্দায় শাহরুখ-কাজল

খবর টি পড়েছেন : ২১২
ফের বড় পর্দায় শাহরুখ-কাজল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘দিলওয়ালে’ ছবিটি দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় জুটি হয়ে এসেছিলেন শাহরুখ খান ও কাজল। তবে প্রত্যাশা পূরণ করতে পারেনি ছবিটি। সবকিছু ঠিক থাকলে ফের একসঙ্গে দেখা যেতে পারে বলিউডের জনপ্রিয় এ জুটিকে। গত সেপ্টেম্বর মাসে গুঞ্জন শোনা গিয়েছিল, পরিচালক রাজকুমার হিরানির ছবিতে অভিনয় করবেন শাহরুখ খান এবং তাপসী পান্নু। এবার শোনা যাচ্ছে, শাহরুখের বিপরীতে দেখা যাবে কাজলকে। দম্পতির চরিত্রে অভিনয় করবেন তারা।

Shamol Bangla Ads

অভিবাসনের প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবি। তবে কৌতুকে মোড়া হবে ছবির বিষয়বস্তু। এক ব্যক্তি তার পরিবারের সঙ্গে এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দেবে। শাহরুখ ও কাজল সেই দম্পতির চরিত্রে অভিনয় করবেন। সেই যাত্রায় শাহরুখকে সাহায্য করবে বিদ্যা বালনের চরিত্র। সাংবাদিক হিসেবে দেখা যাবে তাপসীকে। যদিও মনোজ বাজপেয়ী এবং বোমান ইরানির চরিত্র সম্পর্কে এখনই কিছু জানা যায়নি।
সূত্র জানিয়েছেন, এখনও কোনও কিছু চূড়ান্ত পর্যায়ে যায়নি। তাই আপাতত এই ছবির সম্পর্কে কিছুই ঘোষণা করা হচ্ছে না। সব স্থির হয়ে গেলেই প্রকাশ করা হবে তথ্য। শাহরুখ এবং হিরানির যৌথ প্রযোজনায় এই ছবির শ্যুটিং শুরু হতে পারে আগামী বছর এপ্রিল মাস থেকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নায়ক ফারুক ৪ মাস ধরে আইসিইউতে পরবর্তী সংবাদ অভিনেত্রী প্রসূন আজাদের বিয়ে হলো মসজিদে