ads

রবিবার , ৪ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অপূর্ব-সাবিলাকে নিয়ে ‘পান্তা ভাতে ঘি’

খবর টি পড়েছেন : ২০১
অপূর্ব-সাবিলাকে নিয়ে ‘পান্তা ভাতে ঘি’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ছোট পর্দার জনপ্রিয় ২ তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর। বহু নাটকে তারা জুটি বেঁধে অভিনয় করেছেন। গেলো ঈদে তাদের জুটিবদ্ধ নাটক পেয়েছিলো দর্শকপ্রিয়তা। আসন্ন ঈদুল আজহায় আসছে অপূর্ব-সাবিলা ‘পান্তা ভাতে ঘি’ নাটক। রাজীব আহমেদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন বি ইউ শুভ। সিএমভির ব্যানারে সম্প্রতি নাটকটির চিত্রায়ণ সম্পন্ন হয়েছে।

Shamol Bangla Ads

রাজীব আহমেদ বলেন, ‘যেহেতু ঈদ উৎসবের প্রজেক্ট, তাই শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নাটকটি লেখা। তবে হাসতে হাসতে দর্শকদের জন্য ছোট্ট একটা মেসেজও ছেড়ে গেছি আমরা। আমার ধারণা এটি ঈদের অন্যতম সফল নাটকে পরিণত হবে।’

নাটকটির প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উপলক্ষে সিএমভি’র ব্যানারে নির্মিত হচ্ছে আরও এক ডজন তারকাখচিত নাটক। যার মধ্যে অন্যতম ‘পান্তা ভাতে ঘি’। সবকয়টি কাজ ঈদের সাত দিনে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘বঙ্গবন্ধু’ মুক্তি পাবে চলতি বছরেই : তথ্যমন্ত্রী পরবর্তী সংবাদ রাজধানীর রাস্তায় নাটকের শুটিং, থানায় পরিচালকসহ ১২ জন