ads

রবিবার , ৪ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল আফ্রিকা

খবর টি পড়েছেন : ২৪৪
দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল আফ্রিকা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি সমতায় ছিল ২-২ এ। তাই শেষ ম্যাচটি ছিল ‘ফাইনাল’। সেই ম্যাচে ২৫ রানে জিতে সিরিজ জিতে নিলো দক্ষিণ আফ্রিকা। ৩ জুলাই শনিবার রাতে গ্রেনাডার সেইন্ট জর্জেস ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়াদের দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটে ১৪৩ রান তুলতে সমর্থ হয় উইন্ডিজ। ক্যারিবীয় ওপেনার এভিন লুইস ৩৪ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন। শিমরন হেটমায়ার করেছেন ৩১ বলে ৩৩। ১৪ বলে ২০ রান এসেছে নিকোলাস পুরোনের ব্যাট থেকে।

Shamol Bangla Ads

দক্ষিণ আফ্রিকার বোলার মধ্যে লুঙ্গি এনগিদি ৩টি উইকেট নিয়েছেন। এছাড়া কাগিসো রাবাদা ও উইয়ান মুল্ডার ২টি করে উইকেট নিয়েছেন। এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৮ রান তোলে প্রোটিয়ারা। ৪৮ বলে ৭০ রান করেন তিনে নামা অ্যাইডেন মার্করাম। ওপেনার ডি ককের ব্যাট থেকে আসে ৪২ বলে ৬০ রান। ১৬ বলে ১৮ রান করে অপরাজিত ছিলেন ডেভিড মিলার।

ক্যারিবীয় পেসার ফিদেল অ্যাডওয়ার্স ২টি উইকেট নেন। এছাড়া ডোয়াইন ব্রাভো ও অ্যাবে ম্যাকয় ১টি করে উইকেট নেন। অ্যাইডেন মার্করাম ম্যাচসেরা হয়েছেন। সিরিজসেরা হয়েছেন তাবরাইজ শামসি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২৫ বছর পর সেমিতে ইংল্যান্ড পরবর্তী সংবাদ নেইমার জাদুতে পেরুকে হারিয়ে ফাইনালে ব্রাজিল