ads

রবিবার , ৪ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘বঙ্গবন্ধু’ মুক্তি পাবে চলতি বছরেই : তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৮৪
‘বঙ্গবন্ধু’ মুক্তি পাবে চলতি বছরেই : তথ্যমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’ মুক্তি পাবে চলতি বছরেই। ৩ জুলাই শনিবার সংসদে ‘বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১’ পাসের প্রক্রিয়ার সময় তিনি ওই কথা বলেন।

Shamol Bangla Ads

জানা গেছে, সংসদে বিল পাসের প্রক্রিয়ায় সংশোধনী প্রস্তাব তোলার সময় জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু বঙ্গন্ধুর বায়োপিক নিয়ে প্রশ্ন করেন। জাতীয় পার্টির ফিরোজ রশীদ তার যাচাই প্রস্তাবের ওপর বক্তব্যকালে মুঘল-এ-আজমসহ একাধিক আন্তর্জাতিক সিনেমার নাম উল্লেখ করে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে নিয়ে কেন ৫০ বছরে কোনও সিনেমা হলো না সেই প্রশ্ন তোলেন। জবাবে তথ্যমন্ত্রী বলেন, এই চলচ্চিত্রের সমস্ত মূল চরিত্রে বাংলাদেশি শিল্পীরা অভিনয় করছেন। বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ সব মূল চরিত্রে বাংলাদেশি শিল্পীরা অভিনয় করছেন। যদিও এটা যৌথ প্রযোজনার ছবি। এ বছর চলচ্চিত্রটি মুক্তি পাবে। এটা একটি মাইলস্টোন চলচ্চিত্র হবে। ২০১৯ সালের মার্চে বাংলাদেশে ছবিটির দৃশ্যধারণ শুরুর কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে গড়িয়েছে। মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটি, গোঁরেগাও ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির আদলে সেট সাজিয়ে দৃশ্যধারণ করা হয়েছে।

আরও জানা যায়, বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য এ চলচ্চিত্রে ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল ছবিটির পরিচালক। এর আগে জনমত যাচাই বাছাই প্রস্তাবের আলোচনায় মন্ত্রী হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে হলিউডে একটি চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। এর কাজ এগিয়ে চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সালাম সালাম হাজার সালাম গানের গীতিকার ফজল এ… পরবর্তী সংবাদ অপূর্ব-সাবিলাকে নিয়ে ‘পান্তা ভাতে ঘি’

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads