ads

সোমবার , ৩১ মে ২০২১ | ১০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মে ৩১, ২০২১ ৯:১২ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব-১৭) ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নলকুড়া ইউনিয়ন একাদশ ১-০ গোলে কাংশা ইউনিয়ন একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। এর আগে খেলার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।

Shamol Bangla Ads

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আবু তাহের, উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান তালুকদার, কাংশা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল হক, ঝিনাইগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, গৌরিপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু, হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, নলকুড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজনু মিয়া প্রমুখ। খেলা শেষে বিজয়ীদের মাঝ পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এ টুর্নামেন্টে ৭ দল অংশ গ্রহণ করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads