ads

মঙ্গলবার , ২৫ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুশফিকের সেঞ্চুরি আটকে দিল বৃষ্টি

খবর টি পড়েছেন : ১৫০
মুশফিকের সেঞ্চুরি আটকে দিল বৃষ্টি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর কারণে আগে থেকেই দ্বিতীয় ওয়ানডের দিনে বৃষ্টির সম্ভাবনা ছিল। আজ ম্যাচের মাঝপথে সেই আশঙ্কাই সত্য হলো। বাংলাদেশের ইনিংসের ৪১.১ ওভারে খেলা বন্ধ হয়ে যায়। তার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৯৬ রান। ২০ মিনিট পর আবার খেলা শুরু হয়েছিল। মুশফিকুর রহিম হাত খুলে তিন অংকের খুব কাছে চলে যান। যখন ৪ রান বাকি, তখন ফের আকাশ ভেঙে নেমে আসে বৃষ্টি। ফের বন্ধ হয় খেলা। ৪৩.৩ ওভারে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ২১৩। মুশফিক অপরাজিত আছেন ১১১ বলে ৯৬* রানে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে যথারীতি বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তামিম আজ বড় রান করতে পারেননি। ৬ বলে ৩ চারে ১৩ রানে আউট হন। দলীয় ১৫ রানে প্রথম উইকেটের পতন ঘটে। সাকিব আজও ব্যর্থ। চামিরার বলে বোল্ড হওয়ার আগে তিন বল খেলে ‘ডাক’ মারেন। লিটন দাসের ব্যাটিং দেখে মনে হচ্ছিল টেস্ট খেলছেন। ৪২ বলে ২৫ রান করে সান্দাকানের শিকার হন। তার ইনিংসে দুটি চার ছিল।

Shamol Bangla Ads

তুমুল সমালোচিত মোহাম্মদ মিঠুনের জায়গায় সুযোগ পাওয়া অল-রাউন্ডার মোসাদ্দেক হোসেন ১২ বলে ১০ করে সান্দাকানের শিকার হলে ৭৪ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এরপর যথারীতি দলের সম্মান রক্ষার ভার নেন মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের পঞ্চম উইকেট জুটিতে এসেছে ৮৭ রান। ৭০ বলে ক্যারিয়ারের ৪১তম ফিফটি পূরণ করেন মুশফিক। মাহমুদউল্লাহও সেই পথে হাঁটছিলেন, কিন্তু দুর্ভাগ্য। ৫৮ বলে ১ চার ২ ছক্কায় ৪১ রান করে তিনি লক্ষণ সান্দাকানের শিকার হন।
উইকেটে এসেই হাত খুলে মারতে থাকেন আফিফ হোসেন ধ্রুব। দুটি চার মারার পর তাকে ১০ রানেই থামিয়ে দেন ইসুরু উদানা। গত ম্যাচের বল হাতে নায়ক মেহেদি মিরাজ আজ হাসরাঙ্গার বলে ০ রানে ফিরেন। ২৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে নতুন বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। উইকেটে আসেন সাইফউদ্দিন। এমন সময় বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ২০ মিনিট পরে আবার খেলা শুরু হয়। হাত খুলে খেলতে থাকেন মুশফিক। তিন অংক ছুঁতে যখন তার মাত্র ৪ রান দরকার, তখন ফের বৃষ্টি নেমে আসে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টোকিও অলিম্পিকে সুযোগ পাওয়া শেরপুরের এ্যাথলেট জহিরকে সংবর্ধনা… পরবর্তী সংবাদ মুশফিকের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার সামনে ২৪৭ রানের টার্গেট