শেরপুরের নকলায় অভ্যন্তরিণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। ১১ মে মঙ্গলবার বিকেলে উপজেলা খাদ্য বিভাগ ও ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে স্থানীয় খাদ্য গুদামে ওই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্য শস্য সংগ্রহ এবং মনিটরিং কমিটির সভাপতি জাহিদুর রহমান।

উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জেভিয়ার চিসিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক আ: রশিদ সরকার, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, নকলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন আহমেদসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
নকলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জেভিয়ার চিসিম সাংবাদিকদের জানান, সরকারি নির্দেশনা মোতাবেক ৪০ টাকা কেজি ধরে ৯১২ মে.টন সেদ্ধ চাল এবং ২৭ টাকা কেজি দরে ১৯৪১ মে.টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।






