ads

রবিবার , ১১ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টিকার দ্বিতীয় ডোজ নিলেন তামিমরা

খবর টি পড়েছেন : ২৫২
টিকার দ্বিতীয় ডোজ নিলেন তামিমরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ১০ এপ্রিল শনিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দ্বিতীয় ডোজ নেওয়া শুরু করেন তারা।

Shamol Bangla Ads

শনিবার ক্রিকেটার তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, সাইফ হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম, নাইম হাসান, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। এছাড়া সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীসও টিকা নিতে আসেন।

এর আগে নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ক্রিকেটাররা। দুই ধাপে গত ১৮ ফেব্রুয়ারি ও ২০ ফেব্রুয়ারি করোনা টিকার প্রথম ডোজ নেন তারা।

Shamol Bangla Ads

দ্বিতীয় ডোজ নেওয়ার পর পেসার তাসকিন আহমেদ গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা আজ করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলাম। ধন্যবাদ প্রধানমন্ত্রীকে, টিকা নেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য। এ মুহূর্তে পরিস্থিতি সামলাতে হলে সবাইকে সতর্ক হওয়া জরুরি, আমাদের উচিত সবাইকে উৎসাহ জোগানো। আমরা মাস্ক পরছি, সবাই যেন মাস্ক পরেন।’

সফরে বাংলাদেশের ২টি টেস্ট হবে ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। একই মাঠে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল, দ্বিতীয়টি ২৯ এপ্রিল।

বাংলাদেশ দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার গলে প্রথম টেস্ট হারলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ।

সবমিলে সোমবার (১২ এপ্রিল) শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে ক্রিকেটারদের। সেখানে নিজেদের মধ্যকার একটি প্রস্তুতি ম্যাচের পর মূল দল ঘোষণা করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বার্সাকে হারিয়ে শীর্ষে রিয়াল পরবর্তী সংবাদ আইপিএল : সাকিবের কলকাতার মুখোমুখি আজ হায়দরাবাদ