ads

বুধবার , ৭ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্দান্ত ভিনিসিয়াসে রিয়ালের কাছে পাত্তা পায়নি লিভারপুল

খবর টি পড়েছেন : ২২৩
দুর্দান্ত ভিনিসিয়াসে রিয়ালের কাছে পাত্তা পায়নি লিভারপুল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে আটকানোর কোনো মন্ত্র যেনো ছিল না লিভারপুলের কাছে। ফলে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে রিয়ালের কাছে হারতে হয়েছে তাদের। জোড়া গোল করে দলকে দুর্দান্ত জয় এনে দেন ভিনিসিয়াস। ৬ এপ্রিল মঙ্গলবার রাত ১টায় আলফ্রেড ডি স্টেফানো স্টেডিডায়মে লিভারপুলকে ৩-১ গোলে হারায় রিয়াল। দুটি গোল আসে ভিনিসিয়াসের পা থেকে। আরেকটি করেন অ্যাসেনসিও। লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেন মোহাম্মদ সালাহ।

Shamol Bangla Ads

শুরু থেকেই দারুণ খেলতে থাকা রিয়াল শেষ বাশি বাজা পর্যন্ত দ্য রেডসদের চাপে রাখে। ম্যাচ শুরুর ২ মিনিটেই দারুণ সুযোগ পেয়েছিল রিয়াল। দলটির ফরাসি তারকা স্ট্রাইকার করিম বেনজেমা বাম পায়ে ২৫ গজ দূর থেকে শটও নিয়েছিলেন; কিন্তু কোনো গতি ছিল না। আর সোজাসুজি যাওয়াতে বল ধরতে কোনো সমস্যাই হয়নি লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকারের। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছড়তে হয় লিভারপুলকে।

এদিকে প্রথম লেগে দারুণ জয়ে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে থাকলো রিয়াল। ১৫ মার্চ অ্যানফিল্ডে দ্বিতীয় লেগের খেলায় মুখোমুখি হবে দুই দল। সেমিতে যেতে হলে এই ম্যাচে কোনো গোল হজম না করে রিয়ালকে কমপক্ষে তিনটি গোল দিতে হবে দ্য রেডসদের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের মেয়ে নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরিতে নারী দলের… পরবর্তী সংবাদ বাবর-ফখরের দুর্দান্ত ব্যাটিংয়ে সিরিজ জিতল পাকিস্তান