ads

রবিবার , ৪ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছুটি শেষে মাঠে ফিরেই লালকার্ড দেখলেন নেইমার

খবর টি পড়েছেন : ১৫৫
ছুটি শেষে মাঠে ফিরেই লালকার্ড দেখলেন নেইমার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ছুটি কাটিয়ে মাঠে ফিরেই লালকার্ড দেখলেন নেইমার। এর জন্য তিনি পরের ম্যাচ খেলতে পারবেন না। ৩ এপ্রিল শনিবার ক্লাব ফুটবলের মঞ্চে লিলের বিপক্ষের ম্যাচে লালকার্ড দেখেন নেইমার। এদিন জয় নিয়েও ফিরতে পারেনি তার দলটি।

Shamol Bangla Ads

অথচ ম্যাচের প্রায় ৭০ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছিল পিএসজি। অন্তত ১৬ বার জোরালো আক্রমণে উঠে একটিতেও সফল হননি নেইমার-এমবাপ্পে।

অন্যদিকে, মাত্র ৩ বার আক্রমণে উঠে একটিতে সফল হয় লিল। ম্যাচের ২০ মিনিটের সময় ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের জোরালো শটে পিএসজির জাল কাঁপান ২১ বছর বয়সি কানাডিয়ান ফরোয়ার্ড জোনাথন ডেভিড। ১-০ স্কোরলাইনে বিরতিতে যায় দু’দল।

Shamol Bangla Ads

দ্বিতীয়ার্ধে নেমে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। কিন্তু একবারও লিলের জালের ঠিকানা খুঁজে পাননি পচেত্তিনের শিষ্যরা। উল্টো ম্যাচের ৯০ মিনিটের মাথায় প্রতিপক্ষ খেলোয়াড় থিয়াগোর ফাউলে মেজাজ হারান নেইমার। থিয়াগোকে ধাক্কা মেরে দ্বিতীয় হলুদকার্ড দেখেন নেইমার। এ ঘটনায় উত্তেজনার সৃষ্টি হলে থিয়াগোকেও লালকার্ড দেখান রেফারি।

ওই পরাজয়ের পর এখন ৩১ ম্যাচে ২০ জয় ও ৩ ড্রতে পাওয়া ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে পিএসজি। সমান ম্যাচে ১৯ জয় ও ৯ ড্রতে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৩৪ বছর পর ‘কোপা’ চ্যাম্পিয়ন সোসিয়েদাদ পরবর্তী সংবাদ বার্সেলোনায় থাকতে মেসির ৫ শর্ত