ads

বুধবার , ৩১ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাসিরের ব্যাটে রানের ফোয়ারা

খবর টি পড়েছেন : ২০৭
নাসিরের ব্যাটে রানের ফোয়ারা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাতীয় লিগ শুরুর আগেই নাসির হোসেন ঘোষণা দিয়েছেন লিগের ছয় ম্যাচে ৮০০ থেকে ১ হাজার রান সংগ্রহের। কথা অনুযায়ী রানের জন্য মরিয়া হয়ে খেলছেন জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া এই তারকা অলরাউন্ডার। জাতীয় লিগের প্রথম রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ১১৫ রানের দুর্দান্ত ইনিংস খেলা রংপুরের এই তারকা ক্রিকেটার চলতি দ্বিতীয় রাউন্ডেও অনবদ্য ব্যাটিং করছেন।

Shamol Bangla Ads

সোমবার রংপুরের ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় রাউন্ডের খেলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে তুষার ইমরানের সেঞ্চুরির পরও তরুণ পেসার মুকিদুলের গতিতে বিধ্বস্ত হয়ে ২২১ রানে অলআউট নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন খুলনা। জবাবে ব্যাটিংয়ে নেমে আরিফুল হক ও নাসির হোসেনের জোড়া ফিফটিতে ভর করে ৩৬৪ রান করে রংপুর বিভাগ। ১১৬ বল মোকাবেলা করে ৯টি বাউন্ডারির সাহায্যে ৬৬ রান করেন নাসির।
১৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিনের খেলা শেষে এক উইকেট হারিয়ে খুলনার সংগ্রহ ৪ রান। এখনও ১৩৯ রানে পিছিয়ে রয়েছে খুলনা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ থিসারা পেরেরার তাণ্ডব, এক ওভারে ৬ ছক্কা পরবর্তী সংবাদ রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে নাটকীয় জয় পাকিস্তানের