ads

মঙ্গলবার , ২৩ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথম বাংলাদেশী হিসেবে তামিমের ৫০তম পঞ্চাশ

খবর টি পড়েছেন : ২৭৭
প্রথম বাংলাদেশী হিসেবে তামিমের ৫০তম পঞ্চাশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মিচেল স্ট্যানারের বল লং অফে পাঠিয়ে এক রান নিলেন তামিম ইকবাল। এ রানে তামিমের রান পঞ্চাশ ছাড়িয়ে গেল। তামিম পেলেন ক্যারিয়ারের ৫০তম ফিফটির স্বাদ।

Shamol Bangla Ads

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এমন কীর্তি গড়লেন তামিম। ফিফটিতে তামিমের পরেই আছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের হাফ সেঞ্চুরি আছে ৪৮টি। এরপর মুশফিকের ৩৯, মাহমুদউল্লাহর ২২ ও আশরাফুলের ২০ হাফ সেঞ্চুরি রয়েছে।

জানা গেছে, তামিম ৮৪ বলে পেয়েছেন ফিফটির স্বাদ। ইনিংসটি ছিল ৬টি বাউন্ডারিতে সাজানো। শুরু থেকেই মন্থর ব্যাটিং করছিলেন বাংলাদেশের অধিনায়ক। তবে ম্যাট হেনরিকে অষ্টম ওভারে ৩ বাউন্ডারি মারার পর স্বরূপে ফিরে আসেন। এরপর ধারাবাহিক রান নিচ্ছিলেন। কিন্তু ৪০ থেকে ৫০ রানে যেতে অনেক সময় নেন বাঁহাতি ওপেনার। ১০ রান পেতে খেলেছেন ২৮ বল।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ৫০টি হাফ সেঞ্চুরির পাশাপাশি তামিমের সেঞ্চুরি আছে ১৩টি। ২১২ ম্যাচে তামিমের এখন পর্যন্ত রান ৭৪৪৫।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যা ঠিক মনে করেছি বলে দিয়েছি : সাকিব পরবর্তী সংবাদ শেষ ম্যাচেও বিশাল হার তামিমদের