ads

মঙ্গলবার , ১৬ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিউজিল্যান্ডকে কী করতে হবে, মিরাজকে শেখাচ্ছেন ভেট্টোরি

খবর টি পড়েছেন : ২৪২
নিউজিল্যান্ডকে কী করতে হবে, মিরাজকে শেখাচ্ছেন ভেট্টোরি
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

কেউ কেউ বলেন ‘প্র্যাকটিস ম্যাচ’। আবার কেউবা বলেন ওয়ার্ম আপ বা গা গরমের খেলা। নামের মধ্যেই একটা অনুশীলন-অনুশীলন গন্ধ। ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে প্র্যাকটিস ম্যাচের ফল কখনই খুব বড় কিছু নয়। টিম ম্যানেজমেন্ট ও বিশেষজ্ঞরা এটাকে প্রস্তুতির অংশ হিসেবেই দেখে থাকেন। তবে দর্শক, সমর্থকরা সবসময়ই প্র্যাকটিস ম্যাচকে বড় করে দেখেন। তাদের উৎসাহ-আগ্রহ থাকে বরাবরই।
মঙ্গলবার নিউজিল্যান্ডের কুইন্সটাউনে টাইগাররা যে নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেললেন, তার ফল ও ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে ভক্তদের ছিল দুর্নিবার আগ্রহ। কে কত করেছেন, কয়টি উইকেট পেয়েছেন, তা জানতে মুখিয়ে ছিলেন অনেকেই।
দুপুরের আগেই জানা গেছে, তামিম ইকবালের দলকে ৯ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। স্কোরলাইন খারাপ ছিল না। গড়পড়তা ২৩০-এর ওপর রান উঠেছে।
দুই দলেই রান পেয়েছেন বেশ কয়েকজন ব্যাটসম্যান। নামের পাশে ব্যাটসম্যান তকমাধারী প্রায় সবাই কম-বেশি রান করেছেন। তামিম বাহিনীর পক্ষে কেউ পঞ্চাশের ঘরে পা রাখতে না পারলেও মাহমুদউল্লাহ রিয়াদ (৩৫), শেখ মেহেদি (৩৮) ত্রিশের ঘরে ছিলেন। আর বাঁহাতি টপ অর্ডার সৌম্য সরকারও (২৮) কাছাকাছি গিয়েছেন।
দুই দলের বোলারদের মধ্যে রুবেল হোসেনই ছিলেন সবচেয়ে সফল। নাজমুল হোসেন শান্ত বাহিনীর হয়ে খেলা ডানহাতি পেসার রুবেলের ঝুলিতে জমা পড়েছে ৪২ রানে ৪ উইকেট ।
অন্যদিকে নাজমুল হোসেন শান্ত একাদশের সব প্রতিষ্ঠিত ব্যাটসম্যানের ব্যাট কথা বলেছে। মিঠুন (৬৬ নট আউট), লিটন দাস (৫৯), শান্ত (৪০), মুশফিক (৫৪ নট আউট), মেহেদি হাসান মিরাজ (৫০) ও মোহাম্মদ সাইফউদ্দিনসহ (১৬ নটআউট) সবাই রান পেয়েছেন ।
এদিকে অফস্পিনিং অলরাউন্ডার মিরাজ আজ খেলা শেষে আবহাওয়া, উইকেট ও দুই দলের বোলিং পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন। মিরাজের ধারণা, সকালের আবহাওয়া বোলারদের সহায়তা করেছে। একটু মেঘলা আবহাওয়া ছিল। হয়তো বোলাররা বাড়তি সুবিধা পেয়েছেন।
মিরাজ বলেন, ‘আমাদের দলের বোলাররা খুব ভালো জায়গায় বোলিং করেছে। রুবেল ভাই চার উইকেট পেয়েছেন, খুব ভালো লাইন এবং লেন্থে বল করেছেন। সাইফুদ্দিন এবং শরিফুল আর আমাদের যে পেস বোলার আছেন, সবাই খুব ভালো জায়গায় বল করেছেন।’
অফস্পিনার মিরাজ বারবার স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরির প্রশংসা করেছেন। মাঝে দীর্ঘ প্রায় দেড় বছর তার সার্ভিস না পেলে গত ৫ দিন ভেট্টোরির সাহচর্য পেয়েছেন। এ বিশ্বমানের স্পিনারের টিপস কাজে লাগানোর চেষ্টাও করছেন।

Shamol Bangla Ads

মিরাজ বলেন, ‘আমি যতটুকু চেষ্টা করেছি লাইন লেন্থটা ভালো জায়গায় রেখে বল করার জন্য এবং কিছু ভ্যারিয়েশন নিয়ে কাজ করছিলাম গত এক সপ্তাহ, ড্যানিয়েলের সাথে। ও হয়তো আমাকে দুই একটা টিপস দিয়েছিল কীভাবে করলে ভালো হবে, সেটা নিয়ে আমি ম্যাচে করার চেষ্টা করেছি।’
মিরাজের দাবি, প্রস্তুতি ভালো হয়েছে। সবার মাঝে আছে ভালো করার উদ্যম। তার কথা, ‘আলহামদুলিল্লাহ, আমাদের খুব ভালো প্র্যাকটিস হয়েছে। খুব ভালো লাগছে সবারই। দেখলাম, সবাই খুব ভালো এনার্জি নিয়ে ম্যাচটা খেলছে। বিশেষ করে বোলাররা, খুব ভালো জায়গায় বল করছে। ব্যাটসম্যানরা খুব কনফিডেন্স নিয়ে ব্যাটিং করছে। আমি মনে করি এই প্র্যাকটিস ম্যাচটা আমাদের খুব আত্মবিশ্বাস দেবে।’
মিরাজের নিজের উপলব্ধি , নিউজিল্যান্ডের মাটিতে বোলিং বৈচিত্র্য খুব দরকারি। স্পিন কোচ ভেট্টোরিও সে পরামর্শ দিয়েছেন। মিরাজ জানান, ‘এখানে ভ্যারিয়েশনটা (বৈচিত্র্য) খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাকে ড্যানিয়েলও বলেছেন। এখানে হয়তো ১-২ বল পরপর বৈচিত্র্য আনা জরুরী।’
টাইগার দলের অফস্পিনিং এই অলরাউন্ডার যোগ করেন, ‘কখনো আস্তে গতি কমিয়ে কখনওবা একটু জোরের মিশ্রণ ঘটিয়ে এবং লাইন লেন্থটা ঠিক রাখা গুরুত্বপূর্ণ। আমি মনে করি ফিল্ডিং সেটআপ নিয়ে যদি লাইন লেন্থ এবং ভ্যারিয়েশন অনুযায়ী বল করা যায়, হয়তো উইকেট বের করতে না পারলেও রানটা আটকানো যাবে। আমি এটাই চেষ্টা করছি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেসির জোড়া গোলে বার্সার দাপুটে জয় পরবর্তী সংবাদ বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের খেলা আয়োজনের আশা…